Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মুখ মানুষের মতো, দেহ ছাগলের! অদ্ভুত দর্শনের প্রাণী নিয়ে শোরগোল পশ্চিম বর্ধমানে

সদ্য জন্ম নেওয়া ছাগলটির মুখের সাদৃশ্য রয়েছে মানুষের মুখের সঙ্গে। আবার সেটির দেহের মিল রয়েছে ছাগলের সঙ্গে। এমন প্রাণী দেখে চাঞ্চল্য ছড়িয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: একটি অদ্ভুত দর্শন ছাগল সন্তানকে নিয়ে শোরগোল পড়ে গিয়েছে পশ্চিম বর্ধমানের বুদবুদ থানা এলাকার সুকান্ত নগর কলোনিতে। সদ্য জন্ম নেওয়া ছাগলটির মুখের সাদৃশ্য রয়েছে মানুষের মুখের সঙ্গে। আবার সেটির দেহের মিল রয়েছে ছাগলের সঙ্গে। এমন প্রাণী জন্ম নেওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

সুকান্ত নগর কলোনি এলাকার বসিন্দা অনিল মালাকার। তাঁরই পোষ্য একটি ছাগল শুক্রবার একসঙ্গে তিনটি সন্তান প্রসব করে। তিনটির মধ্যে একটি ছাগল সন্তানের রূপ এমন অদ্ভুত। জন্মের পর ওই অদ্ভুত দর্শনের ছাগল শাবকটির মৃত্যু হয়েছে। বাকি দুটি ছাগল শাবক স্বাভাবিক এবং সুস্থ রয়েছে বলে অনিল মালাকার জানান। ছাগলের মালিক অনিল মালাকার এই গোটা ঘটনা নিয়ে জানান, প্রথমে এমন অদ্ভুত দর্শন ছাগলছানা দেখে চমকে উঠেছিল বাড়ির সবাই। ধীরে ধীরে খবর ছড়িয়ে পড়তে এলাকার নানান জায়গা থেকে লোকজজন আসতে থাকে ওই অদ্ভুত দর্শনের ছাগলছানাটিকে। স্থানীয়রা এসে উৎসাহের বশে মানুষের মুখ নিয়ে জন্ম নেওয়া এই ছাগল শাবকটির ছবি মোবাইলবন্দি করতে থাকেন।

ইতিমধ্যেই এই ছাগল সন্তানটিকে নিয়ে নানা রকম জল্পনা শুরু হয়েছে। কেউ বিষয়টিকে দৈব ব্যাপার বলে ভাবছেন, তো কেউ আবার বৈজ্ঞানিক কারণ অনুসন্ধানে তৎপর হয়েছেন। যদিও বিশেষজ্ঞরা মনে করছেন মাতৃগর্ভে সঠিকভাবে দেহ গঠন না হওয়া এবং সময়ের আগে জন্ম হওয়ার জন্য এমন অদ্ভুত দর্শন হতে ছাগল সন্তানটির। প্রসঙ্গত, এর আগে গত বছর ডিসেম্বর মাসে অসমের কাছাড় জেলায় একটি ছাগল মানুষের মতো দেখতে সন্তান প্রসব করেছিল। সেই ঘটনায় প্রাণী বিজ্ঞানীরা জানিয়েছিলেন, ছাগলের গর্ভ থেকে অপরিণত মৃত শাবক জন্মালে, তার সঙ্গে যদি মানব শিশুর দৈহিক বৈশিষ্টের মিল পাওয়া যায়, তাতে অবাক হওয়ার কিছু নেই। আসলে এটা বিবর্তন তত্ত্বেরই (Evolution Theory) প্রমাণ। বিভিন্ন মেরুদণ্ডী (Vertebrate) প্রাণীর ভ্রণের মধ্যে আশ্চর্যরকম মিল পাওয়া যায়। সে মাছ থেকে শুরু করে কচ্ছপ, মুরগি, খরগোশ, মানুষ কিংবা ছাগল –  সকল প্রকার মেরুদণ্ডী প্রাণীরই প্রাথমিক পর্যায়ের ভ্রণের মধ্যে মিল থাকে। তাই অপরিণত ছাগ ভ্রুণে মানব শিশুর মুখের আদল পাওয়া মোটেই অসম্ভব নয় বলেই মত প্রাণীবিজ্ঞানীদের। তবে পশ্চিম বর্ধমানের বুদবুদ থানা এলাকার সুকান্ত নগর কলোনিতে জন্ম নেওয়া ওই ছাগল শাবকটি অপরিণত নাকি পরিণত বয়সে জন্ম নিয়েছে তা স্পষ্ট নয়।

বক্স অফিসে চাঙ্গা ‘রাজা শিবাজি’, ৪০ কোটি আয়ের পথে রীতেশ দেশমুখের ছবি

৪৩তম জন্মদিনে তিরুপতি মন্দিরে তৃষার প্রার্থনা, ভোটগণনার দিনে বাড়ল আলোচনার ঝড়

৯ বছর পর PSL চ্যাম্পিয়ন পেশোয়ার জালমি, বাবর আজমের হাতে ট্রফি তুলে দিলেন নকভি

রিলস বানাতে গিয়ে ট্রেনের সিট ছিঁড়ে ভিডিও শুট! দুই যুবকের কাণ্ড ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

তেজী ঘোড়ার মতো ছুটছে শেয়ারবাজার, কয়েক মিনিটে লগ্নিকারীদের পকেটে ৪ লক্ষ কোটি

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

বাসস্টপে মহিলার পাশে দাঁড়িয়ে হস্তমৈথুন বৃদ্ধের, ভিডিও ভাইরাল

‘সব কার্ড আমার কাছে’, ইরানের সঙ্গে যুদ্ধের আবহে ছবি পোস্ট করে কোন বার্তা ট্রাম্পের?

ইরানের রাতের ঘুম ওড়াতে ‘Project Freedom’ মিশনের ঘোষণা ট্রাম্পের

‘রাত জাগুন! পাহারা দিন! ভোট গণনা শুরুর আগে গভীর রাতে দলকে নির্দেশ মমতার

ছয় মেরে ঘরের মাঠে গুজরাতকে জেতালেন ওয়াশিংটন, ফের হার পঞ্জাবের

হঠাৎই উধাও জিও-র ২০৯ টাকার প্ল্যান! কেন এমন সিদ্ধান্ত?

Amazon Great Summer Sale শুরু, কোন পণ্যে মিলবে ৬৫% পর্যন্ত ছাড় জানেন?

রাজস্থানের মালিকানা বদল নিয়ে আইনি জটিলতা