ফলাহারের সঙ্গে দেবদেবীদের পাতে পাস্তা, বার্গার, ডোনাটও

Share:

নিজস্ব প্রতিনিধি, মায়াপুর : রথে চেপে মাসির বাড়ির উদ্দেশ্যে যাবেন জগন্নাথ, বলরাম, শুভদ্রা। থাকবেন সাতদিন। আম-জাম-কাঁঠাল, আপেল, পরমান্ন সহ বিভিন্ন খাবারে ডালি সাজিয়ে সুন্দর ও সুসজ্জিত ভাবে নিবেদন করা হয় জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে। মায়াপুরের রথে তিন ভাইবোনের জন্য কিন্তু বিশেষ আয়োজন হয় মাসির বাড়িতে।

দিঘা, পুরী, মাহেশ, ইসকনের রথের মতো মায়াপুরেও সমাদৃত হন নীলমাধব। সোজা রথ থেকে উল্টোরথের মাঝের দিনগুলোতে মাসির বাড়িতে ভালবাসায় ভরে থাকেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। সারাবছর তাঁরা থাকেনব মায়াপুর ইসকন মন্দির থেকে প্রায় ৫ কিমি দূরে রাজাপুর গ্রামের জগন্নাথ মন্দিরে। রথ উপলক্ষ্যে তাঁদের জন্য মায়াপুর জুড়ে বিপুল আয়োজন করা হয়।

মায়াপুরে মাসির বাড়িতেও তিন ভাইবোনের জন্য বিশেষ আয়োজন করা হয়। ৫৬ ভোগ তো করা হয়ই, সঙ্গে থাকে বিশেষ চমক। মাসির বাড়ি বলে কথা, আয়োজন তো হবেই। বছরের এই সময়ে তিন ভাইবোনকে নিবেদন করা হয় চাউমিন, পাস্তা, বার্গার, ক্রিমরোল ও ডোনাট। সব খাবারই তৈরি করা হয় মন্দিরের নিজস্ব রান্নাঘরে। খআবারগুলোর নাম শুনলে প্রথমে অবাক হতেই পারেন, কিন্তু এগুলো নিরামিষ উপকরণ দিয়ে তৈরি করা হয়ে।

শুক্রবার রাজাপুর গ্রামের জগন্নাথ মন্দির লাগোয়া মাঠ থেকে আনুষ্ঠানিক ভাবে রথযাত্রা শুরু হবে। নীলমাধব, বলরাম, শুভদ্রাকে রথে নিয়ে যাবে মাসির বাড়ির উদ্দেশ্যে। দুপুর দুটোয় রথের রশিতে পড়বে টান। পথে ঝাড়ু দিয়ে যাত্রাপথ পরিষ্কার করে এগোবেন ভক্তরা। প্রায় পাঁচ কিমি রাস্তা পেরিয়ে মায়াপুর ইসকনের মূল মন্দিরে এসে শেষ হবে যাত্রা। উল্টোরথের দিন একই পথ অনুসরণ করে রাজাপুরের মন্দিরে নিয়ে যাওয়া হবে তিন দেবদেবীকে। তার আগে এই কয়েকদিন মাসির বাড়িতে সমাদৃত হবেন ৩ ভাইবোন।

‘প্রমাণ ছাড়াই চরিত্রহনন চলছে’, দিশা সালিয়ানের মৃত্যু মামলা নিয়ে নীরবতা ভাঙলেন আদিত্য ঠাকরে

‘আইএসআই ঘনিষ্ঠ’কে দিল্লিতে দূত হিসেবে নিয়োগের প্রস্তাব ঢাকার, ছাড়পত্র দেয়নি মোদি সরকার

‘শুভেন্দুর নেতৃত্বে বাংলা এগোবে’, মুখ্যমন্ত্রীকে পারফরম্যান্স ‘সার্টিফিকেট’ দিলেন রাজনাথ

শ্রীদেবীর চেন্নাইয়ের সম্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, আইনি বিপাকে বনি-জাহ্নবী-খুশি

বিবাহবিচ্ছেদের পর থেকেই ভুগছিলেন মানসিক অবসাদে! নবদ্বীপে মহিলার মৃত্যু ঘিরে চাঞ্চল্য

লক্ষ্মীবারে কতজনের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় রেগে কামড়ে স্ত্রীর নাক কেটে নিলেন বদমেজাজি স্বামী

বানিয়ে ফেলেছেন বাড়ি, এখন আবাসের টাকা ফেরতের নোটিশ, মাথায় হাত বীরভূমের আলেনুরের

পুজো উপহার কেন্দ্রের, ২৫ হাজার টাকা পর্যন্ত বেতনধারীরা প্রভিডেন্ট ফান্ডের আওতায়

পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদা ভাট্টির নেটওয়ার্ককে সন্ত্রাসী সংগঠন ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের

কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার পাক গ্যাংস্টারের ভাই বান্টি খান, উদ্ধার জাল নথি

পিতৃ তর্পণ! বাবা হরিবংশের স্মরণে অযোধ্যায় ধর্মশালা তৈরি করছেন বিগ বি

আফগানিস্তানের বিরুদ্ধে তাণ্ডবের পুরস্কার, পাক খেলোয়াড়কে হটিয়ে দ্বিতীয়স্থানে অভিষেক শর্মা

মেসির পর এবার আন্তর্জাতিক ফুটবলকে ‘আলবিদা’ জানালেন তারকা ফুটবলার, কে তিনি?