গ্রামীণ সড়ক অবরোধ করে খালি কলসি, বালতি রেখে টায়ার পুড়িয়ে বিক্ষোভ

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদা: তীব্র দাবদাহে জলের জন্য হাহাকার।এলাকায় নেই কোন পিএইচই(PHE)বা সাবমার্সিবল পাম্প। ৫০ টাকা দিয়ে জল কিনে খেতে হচ্ছে এলাকাবাসীকে। এমনটাই বিস্ফোরক অভিযোগ এলাকাবাসীর।এদিকে দুয়ারে কড়া নাড়ছে পঞ্চায়েত ভোট। কিন্তু ভোট চলে এলেও জল সমস্যার সমাধান হয়নি। ভোটের আগে প্রতিশ্রুতির ডালি নিয়ে হাজির হবে বিভিন্ন রাজনৈতিক দল।কিন্তু আর কোন প্রতিশ্রুতিতে বিশ্বাস করতে নারাজ এলাকাবাসী। জলের সমস্যা সমাধান না হলে ভোট বয়কটের হুশিয়ারি।

গ্রামীণ সড়ক অবরোধ করে কলসি বালতি রেখে টায়ার পুড়িয়ে বিক্ষোভ। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর(Harishchandrapur) ১ নং ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পেমা ভক্তিপুর এলাকা।শতাধিক পরিবারের বাস এলাকায়। বেশিরভাগ মানুষই কৃষিজীবী। দারিদ্র সীমার নিচে বসবাস করে।ফলে বাড়িতে ব্যক্তিগতভাবে সাব মার্সিবল পাম্প বা নলকূপের ব্যবস্থা করতে পারেনি। এলাকায় পঞ্চায়েতের পক্ষ থেকে বসানো হয়নি কোন সাব মার্সিবল পাম্প। স্থানীয় পঞ্চায়েত সদস্যকে বারবার বলা হলেও কর্ণপাত করেননি তিনি। পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই তাই বিক্ষোভের পথ বেছে নিল এলাকাবাসী। এলাকাবাসীর অভিযোগ এলাকার একটি বিদ্যালয় থেকে জল আনতে গেলে সেখানেও বাধার সম্মুখীন হচ্ছে।ফলে দেখা দিয়েছে ব্যাপক জল সংকট।

এমতাবস্থায় সমস্যার সমাধান না হলে আসন্ন পঞ্চায়েত ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়েছে সাধারণ মানুষ। রশিদাবাদ গ্রাম পঞ্চায়েত(Rashidabad Gram Panchayet) তৃণমূল পরিচালিত। স্থানীয় পঞ্চায়েত সদস্যও শাসকদলের। এলাকাবাসীর আরও অভিযোগ কাজ করার ক্ষেত্রেও রাজনৈতিক স্বার্থ দেখে কাজ করেছে স্থানীয় পঞ্চায়েত সদস্য। যদিও জলকষ্টের কথা স্বীকার করে নিয়েছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য। সমগ্র ঘটনা নিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ করেছে বিজেপি। এলাকা বাসীর কাছে বিজেপি নেতৃত্বের আবেদন ভোট বয়কট না করে ভোটের মাধ্যমে জবাব দিক সঠিকভাবে। অন্যদিকে কংগ্রেস এবং সিপিআইএমও কাঠগড়ায় তুলেছে তৃণমূলকে।ভ্রাম্যমান ট্যাঙ্ক করে জল পৌঁছে দেওয়া হচ্ছে এলাকায় সাফাই তৃণমূলের। পঞ্চায়েত ভোটের প্রাক্কালে জল ইস্যুতে তুঙ্গে রাজনৈতিক তরজা।

পুজোর ফুল তুলতে গিয়ে পা পিছলে ২৩ তলা থেকে নীচে পড়ে মৃত্যু বাবা-ছেলের

ভয়ঙ্কর চুরি, ২০ মিনিটে ৬০,০০০ কোটি টাকার ক্রিপ্টোকারেন্সি হাতিয়ে নিয়েছে হ্যাকাররা

প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস মনীষা ভানওয়ালার

‘দল চাইলে ডায়মন্ড হারবার থেকেই ভোটে দাঁড়াব’, শুভেন্দুর চ্যালেঞ্জ গ্রহণ অভিষেকের

১২ নভেম্বর ৪ রাশির জাতকদের ভাগ্যের দরজা খুলবে, দুহাত ভরে আসবে টাকা

উত্তরপ্রদেশ এটিএসের জালে পাকিস্তানি সন্ত্রাসী নেটওয়ার্কের ৪ সদস্য

রবিতে ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ৯ ঘন্টা মেট্রো পরিষেবা বন্ধ

লাইন মেরামতির জন্য শনি-রবিবার শিয়ালদহ ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ লোকাল ট্রেন

উত্তরাখণ্ডে ১০ বছরে ১৩ বার ভেঙে পড়েছে হেলিকপ্টার, প্রাণ হারিয়েছেন ২১ জন

‘সাহস থাকলে ডায়মন্ড হারবারে ২০২৯-এ ভোটে লড়ুন,’ অভিষেককে চ্যালেঞ্জ শুভেন্দুর

জ্ঞানেশ কুমারের মতো বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধেও ভোট জালিয়াতির অভিযোগ

ঝগড়ার সময়ে শাশুড়ির নাক কামড়ে ছিঁড়ে নিলেন বৌমা! চাঞ্চল্য

বৃষ্টি থেকে বাঁচতে মাথা গুঁজেছিলেন অস্থায়ী ছাউনিতে, বাজ পড়ে একসঙ্গে প্রাণ গেল ছয়জনের