চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বারুইপুর সংশোধনাগারে বন্দি মৃত্যু কাণ্ডে সিআইডি তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট

নিজস্ব প্রতিনিধি: বারুইপুর সংশোধনাগারে গত জুলাই মাসে মৃত্যু হয়েছিল ৪ বন্দির। মৃত্যুর কারণ জানতে চলছিল পুলিশি তদন্ত। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের (HC) প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের নির্দেশ, বন্দি মৃত্যুর ঘটনার তদন্ত করবে সিআইডি। উল্লেখ্য, পুলিশের রিপোর্টে বলা হয়েছে নিজেদের মধ্যে মারপিট করে মৃত্যু হয়েছিল বন্দিদের।

বন্দি মৃত্যুর ঘটনায় মামলা দায়ের করেছিল এপিডিআর। আরও দাবি ছিল, মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার। উল্লেখ্য, ৪ মৃতের মধ্যে ২ মৃতের দেহে আঘাতের চিহ্ন ছিল ২৬ ও ৩৯টি।

মঙ্গলবার ডিভিশন বেঞ্চের নির্দেশ, আগামী ১৯ জুনের মধ্যে দক্ষিণ ২৪ পরগণা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট(নিম্ন আদালতের বিচারক)- এর নির্দেশ জমা দিতে হবে হাইকোর্টে। বলা হয়েছে, সিআইডি’র প্রাথমিক তদন্তের রিপোর্ট জমা দেওয়ার কথা। এই মামলায় সিবিআইকেও পার্টি করার নির্দেশ দেওয়া হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

দু’দফায় হবে পরিচয় যাচাই, বাংলায় ‘মুসলিম’ ভোটারদের আটকাতে নয়া ছক জ্ঞানেশের!

ইডি গ্রেফতার করতেই অসুস্থ ব্যবসায়ী জয় কামদার, ভর্তি R.G.KAR হাসপাতালে

নির্বাচনে আগে কলকাতায় গঙ্গার পাড়ে ধরা পড়ল বিপুল পরিমাণ গাঁজা, ধৃত ২

কয়লা পাচার মামলায় আইপ্যাকের ডিরেক্টরকে তলব ইডির

কলকাতায় গরম বেড়ে হবে ৩৭ ডিগ্রি, পশ্চিমাঞ্চলে তাপমাত্রা পৌঁছবে ৪১’র ঘরে

প্রথম দফার ভোটের দিন রাজ্যে থাকবেন মোদি-শাহ, বড় পরিকল্পনা বিজেপির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ