মশা মারতে গিয়েই বিপদ, আগুনের ফুলকিতে নিমেষে সর্বস্বান্ত পরিবার

Share:

নিজস্ব প্রতিনিধি: কথাই বলে মশা মারতে কামান দাগা। এ তো বহু প্রাচীনকালের প্রবাদ। কিন্তু অনেক বাড়িতেই দেখা যায় যে প্রচন্ড মশার উপদ্রব থেকে বাঁচতে ডিমের ট্রে পোড়ানো বা ধুনো দেওয়ার প্রচলন রয়েছে। এর থেকে যে কত বড় বিপদ ঘটে যেতে পারে তা আন্দাজ করা যায় না অনেক সময়। বাঁকুড়ার বড়জোড়া ব্লকের বেলিয়াতোড় গ্রাম পঞ্চায়েতের কাচ্ছালা গ্রামে ঘটে গিয়েছে এমনই একটি ঘটনা। মশা মারতে ঘরে ধোঁয়া দিয়েছিলেন বাড়ির সদস্যরা। সেই আগুনের ফুলকি শুকনো খড়ের গাদায় পড়ে জ্বলে উঠল গোটা বাড়ি।

আশীষ দণ্ডপাঠ নামে এক ব্যক্তির বাড়িতে এই ঘটনাটি ঘটেছে। তাঁর বাড়িতে রয়েছে গোয়াল। ফলে বাড়িতে মশা মাছির উপদ্রব প্রবল। মশার কামড়ের হাত থেকে বাঁচতে বাধ্য হয়ে বৃহস্পতিবার গোটা বাড়িতে ধুনো দেওয়া হয়েছিল। সেই ধুনোর আগুন থেকেই খড়ের গাদায় আগুন ধরে যায় । মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে। দাউ দাউ করে জ্বলতে থাকে বাড়ি। বাড়ির সকলে বাইরে বেরিয়ে আসেন সাহায্যের জন্য। এগিয়ে আসেন প্রতিবেশীরা।

যতদূর সম্ভব জিনিসপত্র বের করে আনা হয়। এরপর খবর দেওয়া হয় বেলিয়াতোড় থানায়। খবর পেয়ে আসে দমকালের একটি ইঞ্জিন। প্রায় তিন ঘন্টা ধরে ওই বাড়িতে আগুন জ্বলতে থাকে। দমকল কর্মীদের প্রবল প্রচেষ্টার পরে অবশেষে নিয়ন্ত্রণে আসে। জানা গিয়েছে দণ্ডপাঠ পরিবারের কোনও সদস্যের ক্ষতি হয়নি, তবে তাঁদের গোটা বাড়ি পুড়ে প্রায় ছাই। আচমকা সব হারিয়ে যেন সর্বস্বান্ত দণ্ডপাঠ পরিবার। মশা মারতে গিয়ে যে এমন বিপদ আসবে তা কেউ বুঝতে পারেননি। এই মুহূর্তে পরিবারটি প্রশাসনিক সাহায্যের জন্য আবেদন জানিয়েছেন।

শুভেন্দু সরকারের আমলে অবশেষে ফিরল দখল হওয়া জমি, বিপাকে তৃণমূলের ২ নেতা

‘জিজ্ঞাসাবাদের পর উদয়নিধিকে মুক্তি দিতে হবে,’ পুলিশকে নির্দেশ মাদ্রাজ হাইকোর্টের

গোপন সূত্রে অভিযান চালিয়ে ক্যানিং থেকে গ্রেফতার ‘হেরোইন সম্রাট’ পিন্টু

চিত্ত যেথা ভয়শূন্য…,বাঁধ টপকে স্কুলের পথে খুদে পড়ুয়ারা, ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল

কবে অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? দিনক্ষণ জানালেন সমাজকল্যাণমন্ত্রী

শ্যামবাজার মেট্রোর নাম বদলে হবে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র স্টেশন, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

সরকারি হাসপাতালে রোগীর খাবারের বরাদ্দ বৃদ্ধিতে সবুজ সংকেত, সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ ডিভিশন বেঞ্চে

মাঝ আকাশে বিপত্তি, ৩০০ ফুট নীচে নেমে গেল এয়ার ইন্ডিয়ার বিমান, জখম বহ যাত্রী

সন্ত্রাসবাদের জন্ম দিচ্ছে মাদ্রাসা, বিস্ফোরক অভিযোগ উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রীর

জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত ভেনেজুয়েলা, মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

উত্তরে রেড অ্যালার্ট! সঙ্গে রাখুন ছাতা, আজও ভারী বৃষ্টিত ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

নারকেলডাঙায় বহুতল আবাসনের কার্নিশ থেকে উদ্ধার ব্যবসায়ীর রক্তাক্ত দেহ

বিপাকে হুমায়ুন, চেক বাউন্স কাণ্ডে আইনি নোটিস পাঠাল মহমেডান ক্লাব

কাকলিদের অস্বস্তি বাড়িয়ে এনডিএ শিবিরে যোগ দিচ্ছেন না তাহের-খলিলুররা!