উত্তরবঙ্গে BJP’র সাংসদ ও বিধায়কদের বাড়ি ঘেরাও INTTUC’র

কেন্দ্রীয় বাজেটে চা-বাগানের শ্রমিকদের বঞ্চনা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তারই প্রতিবাদে বিজেপির সাংসদ ও বিধায়কদের বাড়ি ঘিরে বিক্ষোব তৃণমূলের।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি আর্থিক বছরের কেন্দ্রীয় বাজেটে চা-বাগানের শ্রমিকদের(Tea Garden Labours) জন্য বরাদ্দ নিয়ে একটি কথাও হয়নি। আর তার জেরেই কেন্দ্রীয় বাজেট ঘোষণার পর থেকে দফায় দফায় চা-বাগানের শ্রমিকদের নিয়ে এই ঘেরাও কর্মসূচিতে নেমেছেন TMC’র শ্রমিক সংগঠন INTTUC’র নেতারা। গত বুধবারই আলিপুরদুয়ারের BJP সাংসদ জন বার্লার বাড়ি ঘেরাও করে ধর্নায় বসে তৃণমূল। মন্ত্রীর বাড়ির সামনে অবস্থান বিক্ষোভ দেখিয়েছিলেন তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা-নেত্রীরা। ৬ মার্চ পর্যন্ত একটানা এই কর্মসূচি চলবে বলে হুঁশিয়ারিও দিয়েছিলেন তাঁরা। সেই কর্মসূচিই শনিবারও বহাল থাকছে। এদিন সকাল থেকেই উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার লোকসভা কেন্দ্রের BJP’র সাংসদ ও ওই সব জেলার BJP’র বিধায়কদের(MP and MLA’s) বাড়ি ঘেরাওয়ের কর্মসূচি শুরু করেছে তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC।

আরও পড়ুন Sector 5-এ পাঁচতলা বাড়িতে বঙ্গ বিজেপির নয়া অফিস

এদিন সকাল থেকেই চা-বাগানের শ্রমিকদের সঙ্গে নিয়ে BJP বিধায়ক এবং সাংসদদের বাড়ি বাড়ি গিয়ে এই ঘেরাও কর্মসূচি শুরু করেছে INTTUC। ঘেরাও কর্মসূচিতে উপস্থিত রয়েছেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক এবং INTTUC’র সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এদিন বিজেপি সাংসদ রাজু বিস্তা, মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক তথা বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলার সভাপতি আনন্দময় বর্মণ, নাগরাকাটার বিধায়ক পুনা ভেংরা, কুমারগ্রামের মনোজ কুমার ওঁরাও, বিধায়ক দুর্গা মুর্মুর বাড়ি ঘেরাও কর্মসূচি চলবে বলে INTTUC’র তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে। ঘেরাও করা হবে মাদারিহাটের বিধায়ক মনোজ টিগ্গার বাড়িও। এর আগেও চা-বাগানের শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ড (পিএফ)-সহ নানা দাবিদাওয়া নিয়ে অবস্থান বিক্ষোভ দেখানোর কর্মসূচি নিয়েছে আইএনটিটিইউসি। এবারেও সেই সব দাবি দাওয়া এদিনের বিক্ষোভ থেকে তুলে ধরা হবে।

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি