কল্যাণীতে বেআইনি নির্মাণ উচ্ছেদ পুরসভার,  ভাঙা পড়ল কংগ্রেস অফিস

অবৈধভাবে জায়গা দখল করে তৈরী হওয়া দোকান ও বিভিন্ন নির্মাণ ভাঙল কল্যানী পুরসভা। সোমবার গভীর রাতে উচ্ছেদ অভিযান চালানো হয় পুরসভার তরফে।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবৈধভাবে জায়গা দখল করে তৈরী হওয়া দোকান ও বিভিন্ন নির্মাণ ভাঙল কল্যানী পুরসভা। সোমবার গভীর রাতে নদিয়া জেলার কল্যাণী পুরসভার ২ নম্বর ওয়ার্ডের বাজার এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয় পুরসভার তরফে। পুরসভার এই উচ্ছেদ অভিযানে ভাঙা পড়েছে কংগ্রেসের একটি পার্টি অফিসও।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কল্যাণী পুরসভার ২ নম্বর ওয়ার্ডের বাজার এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে নিকাশি-নালা বন্ধ করে দোকানের সামনে নির্মাণ ও ফুটপাত দখল করে রয়েছে বহু ব্যক্তি। ১০ দিন আগে নোটিস দেওয়া হয় বেআইনি নির্মাণ বন্ধ করে দেওয়ার জন্য। কিন্তু তা সত্ত্বেও তা বন্ধ হয়নি। এর পর সোমবার গভীর রাতে সমস্ত অবৈধ দোকান উচ্ছেদ করল কল্যাণী পুরসভা। আর পুরসভার এই উচ্ছেদ অভিযানে ভাঙা পড়ল কংগ্রেসের একটি পার্টি অফিস। কল্যাণী পুরসভার অভিযোগ, ১০ দিন আগে মাইকিং করে ওই এলাকার দোকানদার ও অবৈধ নির্মাণকারীদের জানিয়ে দেওয়া হয়েছিল দোকান ও অবৈধ নির্মাণ ভেঙে ফেলার জন্য। একইসঙ্গে ২ নম্বর ওয়ার্ডে ফুটপাত দখল করে থাকা দোকানের মালিকদেরও নোটিস দেওয়া হয়েছিল। জাতীয় কংগ্রেসের পার্টি অফিস সরিয়ে নেওয়ার জন্যও নোটিস দিয়েছিল পুরসভা। কল্যাণি পুরসভার অভিযোগ নোটিস দেওয়ার পরও কোনও কাজ হয়নি। তাই বাধ্য হয়ে উচ্ছেদ করতে হল।

অন্যদিকে সোমবার মাঝরাতে এই উচ্ছেদ অভিযান নিয়ে কল্যাণী পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিল অরূপ মুখোপাধ্যায় বলেন, দিনের বেলা অনেক মানুষ বাজারে থাকে। তাই ওই সময় এই উচ্ছেদ অভিযান করলে বাজারে যানযটের সমস্যা হত। তাই রাতে উচ্ছেদ প্রক্রিয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আমাদের লক্ষ্য কল্যাণী শহরকে ক্লিন সিটি করা।

রাতে ঠিক সময়ে খাওয়ার অভ্যাস করুন, অ্যাসিডিটি থেকে মিলতে পারে স্বস্তি

সবকিছু কি ভুলে যাচ্ছেন? চিনে নিন ডিমেনশিয়ার এই ৫টি লক্ষণ

মেঘ-পিওনের দেশে ব্রিটিশ ঐতিহ্য, ঘুরে আসুন ভারতের ৭ হিল স্টেশন

রোজ বিট খাচ্ছেন? জানেন শরীরের ৬ সমস্যায় উপকারী হতে পারে এই সবজি

জুতো হারিয়ে চরম বিপাকে ব্যক্তি! শেষমেশ AI-কে ‘গোয়েন্দা’ বানিয়ে খুঁজে পেলেন খড়ম, ভাইরাল ভিডিও

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

‘১২ বছরের সংসার, অথচ স্বামীর পেশাই জানি না’, ধৃত পাক-চর সফিকুলককে নিয়ে বিস্ফোরক স্ত্রী

‘মেধাবী, শান্ত ছেলে ও এমন কাজ করতেই পারে না’, বাদুড়িয়ার যুবকের গ্রেফতারির পর প্রতিক্রিয়া পরিবারের

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস