চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সোমে বিধানসভায় শপথ নেবেন উপনির্বাচনে জয়ী তৃণমূলের ৬ বিধায়ক

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: অতীতের নানা ঘটনায় রাজ্যপাল সিভি আনন্দ বোসের সাথে নানা ইস্যুতে বিবাদে জড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য- রাজ্যপাল সংঘাত তীব্র হতেই, দূরত্ব বেড়েছে নবান্নর সঙ্গে রাজভবনের। তবে রাজ্যে বিধানসভার উপনির্বাচন মিটতেই কাটলো মনোমালিন্য। তাই বিধানসভায় আসছেন রাজ্যপাল।

গত ২৩ শে নভেম্বর সিতাই, মাদারিহাট, তালডাংরা, মেদিনীপুর নৈহাটি ও হাড়োয়া বিধানসভার উপনির্বাচনে জয়ী হন ৬ তৃণমূল প্রার্থী। আর এই জয়ী ৬ তৃণমূল প্রার্থীকে শপথ বাক্য পাঠ করাতে আগামীকাল বিধানসভায় আসছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সূত্র মারফত খবর, সোমবার সকাল সাড়ে বারোটায় নবনির্বাচিত বিধায়কদের শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল।

উল্লেখ্য, বিগত দিনগুলিতে বরানগর সহ বিধানসভার উপনির্বাচনে জয়ী তৃণমূল প্রার্থীদের শপথ বাক্য পাঠ করাতে রাজি হননি রাজ্যপাল। কখনো রাজি হলেও রাজ্যের মতের সঙ্গে মিল হওয়া নিয়ে চলছিল টানাপোড়েন। যার দরুন রাজ্যপাল ছাড়াই বিধানসভার কর্তৃপক্ষ নিজের নিয়ম মোতাবেক বিধায়কদের শপথ বাক্য পাঠ করিয়েছিলেন। তবে এবার সেই সমস্ত জটিলতা কাটিয়ে বিধানসভায় আসবেন রাজ্যপাল। সেই মর্মে বিধায়কদের কাছে একটি চিঠিও পাঠানো হয়েছে রাজভবনের পক্ষ থেকে। রাজভবন পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী সোমবার বেলা সাড়ে বারোটার সময় বিধানসভায় শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল। তবে এই প্রসঙ্গে রাজ্যপালের সঙ্গে রাজ্যের নতুন করে সংঘাতে তৈরি হয় কিনা , সেটাই এখন দেখার।

Published by:

Share Link:

More Releted News:

ভোটের আবহে পতাকা টাঙানোকে ঘিরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, চাঞ্চল্য হাড়োয়ায়

মুখে নারী ক্ষমতায়ন! বাংলার প্রথম দফার ভোটে বিজেপির মহিলা প্রার্থী মাত্র ১৫

অক্ষয় তৃতীয়ায় জমজমাট প্রচারে মমতা-অভিষেক, জেলায় জেলায় সভা ও রোড শো নাড্ডা-রাজনাথের

দু’দফায় হবে পরিচয় যাচাই, বাংলায় ‘মুসলিম’ ভোটারদের আটকাতে নয়া ছক জ্ঞানেশের!

ইডি গ্রেফতার করতেই অসুস্থ ব্যবসায়ী জয় কামদার, ভর্তি R.G.KAR হাসপাতালে

নির্বাচনে আগে কলকাতায় গঙ্গার পাড়ে ধরা পড়ল বিপুল পরিমাণ গাঁজা, ধৃত ২

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ