চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সিবিআই দফতরে এসএসসি মামলাকারী ববিতা সরকার

নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার সিবিআই (CBI) দফতরে হাজিরা দিতে এসেছিলেন এসএসসি (SSC) নিয়োগ দূর্নীতি মামলাকারী ববিতা সরকার। বৃহস্পতিবার দুপুরের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে হাজিরা দেন তিনি। সিবিআই ববিতা সরকারকে ডেকে পাঠিয়েছিল আগেই।  এদিন সেই ডাকেই সাড়া দিয়ে এলেন ববিতা। নিজাম প্যালেসের অফিসে এসেছিলেন তিনি। সঙ্গে ছিল তাঁর আইনজীবী।

এদিন নিজাম প্যালেসে হাজিরা দিয়েছিলেন ববিতা সরকার। তাঁর সঙ্গে ছিলেন তাঁর আইনজীবী। সিবিআই দফতরে তিনি মামলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি নিয়ে হাজিরা দিয়েছিলেন। গত ২৮ মে তাঁকে তথ্যপ্রমাণ নথি সহ হাজিরার নির্দেশ দিয়েছিল সিবিআই। উল্লেখ্য, এসএলএসটি (SLST) নিয়োগে অস্বচ্ছতার অভিযোগ তুলে মামলা করেছিলেন ববিতা। তদন্তে প্রকাশ্যে আসে অঙ্কিতা অধিকারীর নাম। তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে আগেই। সেই সঙ্গে আদালতের নির্দেশ ছিল, যতদিন চাকরি করেছেন, সেই ৪১ মাসের বেতন ফেরত দেওয়ার।

উল্লেখ্য, গত ৩০ মে  সকালে সিবিআই দফতরে এসে সমস্ত নথি জমা দেন তাঁরা। সকাল সাড়ে ১০ টা নাগাদ নিজাম প্যালেসে উপস্থিত হয়েছিলেন তাঁরা। উপস্থিত ছিলেন দীপঙ্কর মান্না, অনিন্দিতা বেরা এবং মিলন দাস। তাঁদের জমা দেওয়া নথির মধ্যে রয়েছে অঙ্কিতা অধিকারী নিয়োগ দূর্নীতি মামলাও।  ওই দিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ডেকেছিল নবম ও দশম শ্রেণি নিয়োগে মামলাকারী এবং গ্রুপ ডি নিয়োগে মামলাকারীদের। নবম ও দশম শ্রণির নিয়োগের মামলাকারী ছিলেন ববিতা সরকার এবং অনিন্দিতা বেরা। গ্রুপ ডি নিয়োগের মামলাকারী ছিলেন সাবিনা ইয়াসমিন। তবে ওইদিন উপস্থিত হননি সাবিনা। 

Published by:

Share Link:

More Releted News:

পুলিশের অনুমতি না মেলায় বৃহস্পতিবার রাহুল গান্ধির বঙ্গ সফর বাতিল

নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষক বদল কেন, সদুত্তর দিতে পারলেন না মনোজ

কলিন্স লেনে মিটিং করার অনুমতি না পেয়ে চা খেয়ে জনসংযোগ সারলেন মমতা

ফের রাজপথে মমতা, ২৭ এপ্রিল যাদবপুর থেকে ভবানীপুর পর্যন্ত মিছিলে হাঁটবেন

বঙ্গে দ্বিতীয় দফার ভোটে ২৩২১ কোম্পানি আধা সেনা, কলকাতায় কত?

ভোটের কাজ করতেই হবে অধ্যাপকদের, জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ