আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কাল রাজ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে : আবহাওয়া দফতর

নিজস্ব প্রতিনিধি: আগামীকাল পঞ্চায়েত নির্বাচনের দিন গোটা রাজ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে। কলকাতা(Kolkata) ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে থান্ডার স্ট্রম একটিভিটি হবে। শুক্রবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পূর্বাঞ্চলের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এই খবর জানান । তিনি বলেন, উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রায় সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে । ওপরের পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পং, কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলিতে ভারি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গে ১০ জুলাইয়ের তারিখের পর থেকে বৃষ্টি বাড়বে।

দক্ষিণবঙ্গের(SouthBengal) ক্ষেত্রে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত যেমন হচ্ছে তেমনি চলতে থাকবে পাসিং সাওয়ারের মতো। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কলকাতা সহ জেলাগুলিতে ভারি বৃষ্টির কোন সম্ভাবনা নেই।তাপমাত্রার ক্ষেত্রে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে তেমন কোন পরিবর্তন নেই। কলকাতার ক্ষেত্রেও তাপমাত্রা একই থাকবে।

সতর্কবার্তা হিসাবে উত্তরবঙ্গের(North Bengal) ক্ষেত্রে ভারি থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে ওপরের পাঁচটি জেলাতে। কলকাতা শহর দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রা ৩০ থেকে ৩২ ডিগ্রির মধ্যেই আগামী কয়েকদিন ঘোরাফেরা করবে বলে জানান সঞ্জীব বাবু।

Published by:

Share Link:

More Releted News:

ভোটের ৭২ ঘণ্টা আগে কালীঘাট থানার ওসি এবং অতিরিক্ত ওসিকে সরিয়ে দিল কমিশন

ভবানীপুরে শুভেন্দুর সভার মাইকের আওয়াজে নির্বাচনী জনসভা না করে ফিরে গেলেন ক্ষুব্ধ মমতা

কলকাতায় দ্বিতীয় দফায় নির্বাচনে রাস্তায় নামছে ২৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

হাতে মাত্র আর ২ ঘণ্টা, মদের দোকানের সামনে দীর্ঘ লাইন সুরাপ্রেমীদের

দ্বিতীয় দফার নির্বাচনের দিন বঙ্গের ৭ জেলায় ঝড়-বৃষ্টির সর্তকতা জারি

বিজেপির হয়ে কলকাতায় প্রচারে আসছেন রাঘব চাড্ডা, হতে পারেন কেজরিওয়ালের মুখোমুখি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ