এই মুহূর্তে




‘‌উন্নয়নের পাঁচালি’‌ নিয়ে অপপ্রচার বরদাস্ত নয়, সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি:‌ এবার সোশ্যাল মিডিয়ার উপর নজর রাখবেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ বিরোধী রাজনৈতিক দলগুলি থেকে শুরু করে কিছু নিন্দুকেরা রাজ্য সরকারের নামে কুৎসা, অপপ্রচার করে মানুষজনকে বিভ্রান্ত করার চেষ্টা করে বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। তার সঙ্গে একাংশ সংবাদমাধ্যমও জড়িত বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। আর আজ, মঙ্গলবার নবান্ন থেকে ১৫ বছরের ‘‌উন্নয়নের পাঁচালি’‌ প্রকাশ করার সঙ্গে অপপ্রচার রুখতে কড়া নজর রাখা হবে সোশ্যাল মিডিয়ায় বলে প্রশাসনিক বৈঠকে বার্তা দিলেন মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২৬ সালে বিধানসভার নির্বাচন রয়েছে বাংলায়। তার আগে আবার তিনি যে রাফ অ্যান্ড টাফ সেটা বুঝিয়ে দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

২০২৬ সালের শুরুর দিকেই বাংলায় বিধানসভা নির্বাচন। এখন সদ্য শুরু হয়েছে বিশেষ নিবিড় পরিমার্জন অর্থাৎ এসআইআর। এই নিয়ে এখন বাংলায় রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে উঠেছে। এই পরিস্থিতির মধ্যে কাজের খতিয়ান প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এখানেই সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এই আবহেই বিগত ১৪ বছরে ত্ণমূল কংগ্রেস সরকারের কাজের খতিয়ান তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, ‘‌আমরা ১২ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী তৈরি করেছি, যা গোটা ভারতের মধ্যে বাংলা মডেল। রাজ্যে দু’কোটিরও বেশি মানুষের কর্মসংস্থান হয়েছে। সারা দেশে আমরা বেকারত্ব হার আমরা ৪০ শতাংশ কমিয়েছে। তারপরও সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার করা হচ্ছে। এবার সব নজর রাখা হবে।’‌

আজ ‘‌উন্নয়নের পাঁচালি’‌ প্রকাশ করে সতর্ক করে দেন মুখ্যমন্ত্রী। এই নিয়েও অপপ্রচার শুরু হতে পারে বলে আশঙ্কা তাঁর। আর তাই এবার সোশ্যাল মিডিয়ায় নজর রাখা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, ‘‌বাংলার মানুষ সরকারকে কাজ করার সুযোগ দিয়েছে। ১৪ বছর ৬ মাস ধরে কাজ করেছি। এটা আমাদের দায়িত্ব আমরা কি কাজ করেছি, সেটা মানুষের সামনে তুলে ধরার। ‘‌উন্নয়নের পাঁচালি’ নিয়ে সোশ্যাল মিডিয়ায় হতে পারে অপপ্রচার। সেটা বরদাস্ত করা হবে না। আর তা হলে এবার আইনি ব্যবস্থা নেওয়া হবে।’‌

‘‌উন্নয়নের পাঁচালি’‌ বিস্তারিতভাবে বলার সময় মুখ্যমন্ত্রী বলে ফেলেন, ‘‌গত ১০ বছরে এক কোটি ৭২ লক্ষ মানুষকে দারিদ্রসীমার বাইরে আনা হয়েছে।’‌ এটা মুখ ফসকে বেরিয়ে গিয়েছে। আর সেটা বুঝতে পেরেই সঙ্গে সঙ্গে শুধরেও নেন। তখনই মুখ্যমন্ত্রীর সতর্কবার্তা, ‘‌এটা নিয়ে কেউ ব্যঙ্গ করে তথ্য ছড়াবেন না। অফিসিয়ালি মন্তব্য উইথ ড্র করছি। এরপরেও যদি অপপ্রচার করা হয় তাহলে আইনত ব্যবস্থা নেওয়া হবে। এটা নিয়ে কোনও চালাকি, কানাঘুষো করবেন না। সোশ্যাল মিডিয়ায় কড়া নজরদারি চালানো হবে।’‌

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দক্ষিণেশ্বর মন্দিরের মালিকানা কার? কর্তৃপক্ষের বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ, বিচার শুরু কবে?

বিদ্যুতের বিল ২ লক্ষ ৮৩ হাজার টাকা, ঘুম ছুটেছে গোলাম নবী খানের

জায়ের বাবাকে নিজের বাবা সাজিয়ে SIR ফর্ম জমা দেওয়ার অভিযোগ বিজেপি নেত্রীর বিরুদ্ধে

দুর্ঘটনার কবলে শেখ শাহজাহান মামলার মূল সাক্ষী, আদালতে যাওয়ার পথে মৃত ২

চায়ের দোকানে দুই গোষ্ঠীর বচসা,বুকে সজোরে ঘুষি,মৃত্যু তৃণমূল কর্মীর

প্রধান বিরোধী দল হতে উদ্যোগ নিচ্ছে সিপিএম, বিশেষ কোন পরিকল্পনা লালপার্টির?‌

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ