আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাংলাকে বদনামের চেষ্টা বরদাস্ত নয়, বন্দে ভারত ইস্যুতে জানালেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি: বন্দে ভারত ট্রেনে পাথর ছোঁড়ার ঘটনায় বাংলাকে জড়িয়ে অপপ্রচারের বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার গঙ্গাসাগরে (Gangasagar Mela 2023) দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিলেন, বাংলাকে বদনামের চেষ্টা বরদাস্ত করা হবে না। প্রসঙ্গত মঙ্গলবার বন্দে ভারত (Vande Bharat) ট্রেনে পাথর ছোঁড়ার ঘটনা বিহারে ঘটেছে বলে জানিয়েছে পূর্ব রেল। বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী। কিন্তু তারপরেও বিজেপির তরফে অপপ্রচার করা হচ্ছে। এবার সেই বিষয়ে মুখ খুললেন রাজ্যের প্রসাসনিক প্রধান।

বৃহস্পতিবার গঙ্গাসাগরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলাকে বদনামের চেষ্টা বরদাস্ত নয়। এই অপচেষ্টার কড়া নিন্দা করছি। বন্দে ভারতে পাথর ছুঁড়ে বাংলাকে বদনামের চেষ্টা করা হয়েছে। যারা ভুয়ো খবর ছড়িয়েছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আইন আইনের পথে চলবে।’ পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বিহারের মানুষের ক্ষোভ থাকতেই পারে। গণতান্ত্রিক ক্ষোভ থাকলে তারা একটা ঘটনা ঘটিয়েও থাকলে তাদের তো অপমান করা যায় না। আমি মনে করি তাদেরও পাওয়ার অধিকার আছে। ক্ষমতায় বিজেপি সরকার না খাকলে কি পাওয়ার অধিকার নেই?’

অন্যদিকে বন্দে ভারত ট্রেনে মঙ্গলবার পাথর ছোঁড়ার ঘটনা বিহারে ঘটেছে, এ কথা বৃহস্পতিবার রেলের তরফে জানিয়ে দেওয়ার পর মুখ পুড়েছে বিজেপির। রাজ্যের একাধিক বিজেপি নেতা দাবি করছিলেন বাংলায় সন্ত্রাসবাদীরা এই হামলা করেছে। কিন্তু রেলের তরফে সিসিটিভি ফুটেজ সামনে এনে দাবি করা হয়েছে ঘটনাটি ঘটেছে বিহারের মধ্য দিয়ে বন্দে ভারত যাওয়ার সময়।

Published by:

Share Link:

More Releted News:

ভোটের ৭২ ঘণ্টা আগে কালীঘাট থানার ওসি এবং অতিরিক্ত ওসিকে সরিয়ে দিল কমিশন

ভবানীপুরে শুভেন্দুর সভার মাইকের আওয়াজে নির্বাচনী জনসভা না করে ফিরে গেলেন ক্ষুব্ধ মমতা

কলকাতায় দ্বিতীয় দফায় নির্বাচনে রাস্তায় নামছে ২৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

হাতে মাত্র আর ২ ঘণ্টা, মদের দোকানের সামনে দীর্ঘ লাইন সুরাপ্রেমীদের

দ্বিতীয় দফার নির্বাচনের দিন বঙ্গের ৭ জেলায় ঝড়-বৃষ্টির সর্তকতা জারি

বিজেপির হয়ে কলকাতায় প্রচারে আসছেন রাঘব চাড্ডা, হতে পারেন কেজরিওয়ালের মুখোমুখি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ