চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

যত নাটক বিধান ভবনে! আত্মহত্যা থেকে প্রার্থী বদল, রইলেন পার্থও

নিজস্ব প্রতিনিধি: পুরভোটে প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস নেতৃত্ব। মাঝ রাতে অশান্তি এড়াতেই এই প্রার্থী তালিকা প্রকাশ করেছে কংগ্রেস। এই নিয়ে তৃতীয় দফা প্রার্থী তালিকা দিল হাত শিবির। গত সোমবার রাতের প্রার্থী তালিকাতে আবার কিছু বদল করেছে কংগ্রেস নেতৃত্ব। ক্ষোভ ও বিক্ষোভের জেরে কিছু প্রার্থীকে সরিয়েছে কংগ্রেস। তৃতীয় দফার প্রার্থী তালিকায় ৩২ জনের নাম প্রকাশ করেছে কংগ্রেস। যদিও এই ৩২ জনের মধ্যে পাঁচটি নামই বদল করা হয়েছে। মোট ১৪৪ টি ওয়ার্ডের মধ্যে ১২২ টি ওয়ার্ডে প্রার্থী দিল কংগ্রেস। যদিও উল্লেখযোগ্য ভাবে এখনও কলকাতা পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে প্রার্থী হিসেবে কংগ্রেসের তরফে নাম রয়েছে পার্থ মিত্রের। যিনি দু’দিন আগেই তৃণমূল ছেড়ে কংগ্রেসে গিয়েছেন বলে জানা যায়।

যদিও ফিরহাদ হাকিমের সঙ্গে রবি সকালে সাক্ষাৎ করে পার্থ জানান তিনি তৃণমূলেই আছেন। যদিও কংগ্রেসের তরফে তাঁকে দেওয়া আসনটিতে অন্য প্রার্থীর নাম ঘোষণা হয় নি এখনও পর্যন্ত। বদল করা হয়েছে ১ নম্বর, ১৫ নম্বর, ৩৫ নম্বর, ৯২ নম্বর, ৯৫ নম্বর ওয়ার্ডের প্রার্থীদের। দেখে নিন নতুন প্রার্থীদের।

১ নম্বর ওয়ার্ড সফিকুল খাদিমের জায়গায় কার্তিক সাউ
১৫ নম্বর ওয়ার্ড সুস্মিতা চক্রবর্তীকে সরিয়ে রুমা হালদার
৩৫ নম্বর ওয়ার্ড মহম্মদ ওয়াইসকে সরিয়ে ইন্দ্রানী পাল চৌধুরী
৯২ ওয়ার্ডে তারক ভদ্র কে প্রার্থী করা হয়েছে চন্দন মুখোপাধ্যায়ের জায়গায়
৯৫ নম্বর ওয়ার্ডে প্রার্থী করা হয়েছে রবীন্দ্রনাথ ঘোষের জায়গায় তরুণ গুহকে

অপরদিকে গত সোমবার রাতেই স্বামীকে প্রার্থী না করায় বিধান ভবনের সামনেই গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক দলীয় নেত্রী। সমস্যার সূত্রপাত পুরসভার ৭৮ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থীকে নিয়ে। ওই ওয়ার্ডে মহসিন নামে এক ব্যক্তিকে প্রার্থী করেছে কংগ্রেস। তাতেই ক্ষুব্ধ ওয়ার্ডের আরেক নেতা আকিব গুলজার। সোমবারই কংগ্রেসের সদর অফিস বিধান ভবনে দু-পক্ষের অশান্তি হয়। এই ঘটনায় আকিব গুলজারের স্ত্রী গুঞ্জন বিবি গায়ে আগুন দিতে যান। অন্যান্য কর্মীরা দেখে ফেলেন ও বড় বিপদের হাত থেকে রক্ষা করেন গুঞ্জন বিবিকে।

Published by:

Share Link:

More Releted News:

দু’দফায় হবে পরিচয় যাচাই, বাংলায় ‘মুসলিম’ ভোটারদের আটকাতে নয়া ছক জ্ঞানেশের!

ইডি গ্রেফতার করতেই অসুস্থ ব্যবসায়ী জয় কামদার, ভর্তি R.G.KAR হাসপাতালে

নির্বাচনে আগে কলকাতায় গঙ্গার পাড়ে ধরা পড়ল বিপুল পরিমাণ গাঁজা, ধৃত ২

কয়লা পাচার মামলায় আইপ্যাকের ডিরেক্টরকে তলব ইডির

কলকাতায় গরম বেড়ে হবে ৩৭ ডিগ্রি, পশ্চিমাঞ্চলে তাপমাত্রা পৌঁছবে ৪১’র ঘরে

প্রথম দফার ভোটের দিন রাজ্যে থাকবেন মোদি-শাহ, বড় পরিকল্পনা বিজেপির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ