চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কলকাতায় ক্রমশ থাবা চওড়া করছে করোনা, নতুন করে আক্রান্ত আরও ৫

নিজস্ব প্রতিনিধিঃ হঠাৎ করেই দেশে করোনাতঙ্ক বেড়েছে। যার ভয়াবহতা দেখে মানুষ ভেবেই নিয়েছেন যে, আবারও পুনরাবৃত্তি হচ্ছে ২০২০-২০২১ সালের। আবারও লকডাউন শুরু হবে না তো! হ্যাঁ, এমনটাই সবার মনে প্রশ্ন! ইতিমধ্যেই গোটা দেশে করোনা সংক্রমণের সংখ্যা বাড়ছে। এদিকে কলকাতার হালও খারাপ। দেশে ছেয়ে গিয়েছে করোনার দুটি নতুন ভ্যারিয়েন্ট। আর তাতেই আক্রান্ত হচ্ছেন মানুষজন। যদিও এতে আতঙ্কের কোনও কারণ নেই। তবুও উদ্বেগ বাড়ছে। শুক্রবার নতুন করে পাঁচজন করোনা আক্রান্তের হদিশ মিলল কলকাতায়।

নতুন করে ভাইরাস ছড়াতে শুরু করেছে। জানা গিয়েছে, আলিপুরের এক বেসরকারি হাসপাতালে পাঁচজনের কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। যাঁরা সামান্য জ্বর, শ্বাসকষ্ট, নিউমোনিয়ার মতো উপসর্গ নিয়েই হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলে খবর। নতুন করে করোনা কলকাতায় থাবা বসানোয় আতঙ্কিত হয়ে পড়েছে স্বাস্থ্য পরিষেবা। সতর্ক থাকার কথা বলেছেন সরকারি হাসপাতালের চিকিৎসকেরা। সূত্রের খবর, ওই পাঁচ আক্রান্তের মধ্যে একজন ICU-তে ভর্তি। তবে সংখ্যাটা আরও বাড়বে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। জানা যাচ্ছে, এমার্জেন্সিতেও এমন উপসর্গ নিয়ে রোগী আসছে। বিশেষ করে বয়স্ক, শিশু এবং অসুস্থদের মধ্যে করোনা সংক্রমণের হদিশ মিলছে।

পাশাপাশি বলছেন, পরিস্থিতি আগের মতো নাহলেও এখন থেকে প্রস্তুতি নেওয়া প্রয়োজন। আগাম PPE কিট-সহ একাধিক করোনা প্রতিরোধক সরঞ্জাম তৈরি রাখার কথা জানাচ্ছেন চিকিৎসকেরা। এছাড়াও সবসময় হাত পরিষ্কার রাখা, দূরত্ব বজায় রাখা এবং ভিড় এড়িয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছেন তাঁরা। গতকাল বৃহস্পতিবার খড়্গপুর IIT-র এক পড়ুয়ার শরীরে করোনা ভাইরাসের হদিশ মিলেছিল। এমনকী পুরুলিয়ার এক চিকিৎসক দম্পতিও করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে করোনার জেএন.১, এনবি ১.৮.১ ও এলএফ.৭ ভ্যারিয়েন্টই সংক্রমণ ছড়াচ্ছে।

Published by:

Share Link:

More Releted News:

মুখে নারী ক্ষমতায়ন! বাংলার প্রথম দফার ভোটে বিজেপির মহিলা প্রার্থী মাত্র ১৫

অক্ষয় তৃতীয়ায় জমজমাট প্রচারে মমতা-অভিষেক, জেলায় জেলায় সভা ও রোড শো নাড্ডা-রাজনাথের

দু’দফায় হবে পরিচয় যাচাই, বাংলায় ‘মুসলিম’ ভোটারদের আটকাতে নয়া ছক জ্ঞানেশের!

ইডি গ্রেফতার করতেই অসুস্থ ব্যবসায়ী জয় কামদার, ভর্তি R.G.KAR হাসপাতালে

নির্বাচনে আগে কলকাতায় গঙ্গার পাড়ে ধরা পড়ল বিপুল পরিমাণ গাঁজা, ধৃত ২

কয়লা পাচার মামলায় আইপ্যাকের ডিরেক্টরকে তলব ইডির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ