চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় এবার তদন্তে নামছে ইডি

নিজস্ব প্রতিনিধি: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় আগেই তদন্তভার নিয়েছে সিবিআই। এবার ‘বেআইনি আর্থিক লেনদেন’-এর বিষয় খতিয়ে দেখতে এসএসএসসি দুর্নীতি মামলার তদন্তে নামল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

সূত্রের খবর, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় যে এফআইআর দায়ের হয়েছে সেই চারটি এফআইআর কপি চেয়েছে ইডি আধিকারিকরা। পাশাপাশি, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা বেশ কিছু নথি খতিয়ে দেখছেন। এসএসসি নিয়োগে কোনও বেআইনি আর্থিক লেনদেন হয়েছে কি না তা খতিয়ে দেখতে এবার তদন্ত শুরু করতে চলেছে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের সন্দেহ, এসএসসি নিয়োগে কয়েক কোটি টাকা দুর্নীতি হয়েছে। ওই টাকা কার কাছে পৌঁছেছে বা একাধিক ব্যক্তির কাছে পৌঁছলে তারা কারা, সেই গোটা বিষটি খতিয়ে দেখবেন তদন্তকারীরা। ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত শুরু করেছে। সেই তদন্তে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নিজাম প্যালেসে দু বার তলব করে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা কমিটির প্রধান শান্তিপ্রসাদ সিনহা-সহ বাকি সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করেছে গোয়েন্দারা। জিজ্ঞাসাবাদ করার জন্য সিবিআই দফতর নিজাম প্যালেসে ডেকে পাঠানো হয়েছিল রাজ্য শিক্ষা দফতরের বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকেও। তাঁর মেয়েকে নিয়ম বহির্ভূতভাবে স্কুল শিক্ষকের চাকরি দেওয়া হয় বলে তদন্তে উঠে এসেছে। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় যে বিপুল আর্থিক লেনদেনের চক্র রয়েছে বলে অভিযোগ তা এবার খতিয়ে দেখবেন ইডির গোয়েন্দারা। সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে ইডি-র সদর দফতর থেকে কলকাতায় চিঠি আসার পর এসএসসি মামলার যাবতীয় নথি চেয়ে পাঠাচ্ছে ইডির আধিকারিকরা। তদন্তে নেমে গোয়েন্দারা বাগ কমিটির রিপোর্টও খতিয়ে দেখবেন বলে জানা গিয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

পুলিশের অনুমতি না মেলায় বৃহস্পতিবার রাহুল গান্ধির বঙ্গ সফর বাতিল

নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষক বদল কেন, সদুত্তর দিতে পারলেন না মনোজ

কলিন্স লেনে মিটিং করার অনুমতি না পেয়ে চা খেয়ে জনসংযোগ সারলেন মমতা

ফের রাজপথে মমতা, ২৭ এপ্রিল যাদবপুর থেকে ভবানীপুর পর্যন্ত মিছিলে হাঁটবেন

বঙ্গে দ্বিতীয় দফার ভোটে ২৩২১ কোম্পানি আধা সেনা, কলকাতায় কত?

ভোটের কাজ করতেই হবে অধ্যাপকদের, জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ