চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

Breaking: পুরভোটে কেন্দ্রীয় বাহিনীতে না, রাজ্যপালকে জানাল কমিশন

নিজস্ব প্রতিনিধি: কলকাতা পুরভোটে কেন্দ্রীয় বাহিনী লাগবে না। রাজভবনে স্পষ্ট জানিয়ে দিল রাজ্য নির্বাচন কমিশন। মঙ্গলবার রাজ্য পুলিশের তরফে কলকাতা পুরভোটে বাহিনী নিয়ে একটি বিস্তারিত রিপোর্ট জমা দেওয়া হয়েছে। যা বিকেলের মধ্যে রাজভবনে পাঠানো হবে রাজ্যপালের কাছে। তার আগেই রাজ্যপালকে রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস জানিয়ে দিয়েছেন, আসন্ন কলকাতা পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর কোনও প্রয়োজন নেই। 

আসন্ন কলকাতা পুরসভার ভোটে কেন্দ্রীয় বাহিনী চেয়ে কিছুদিন আগেই রাজ্যপালের দরবারে যান বিজেপি নেতারা। তারপর থেকেই বিজেপি নেতাদের সুরে সুর মিলিয়ে পুরভোটেও কেন্দ্রীয় বাহিনী চাই বলে বারবার ‘বায়না’ করেন রাজ্যপাল জগদীপ ধনকড়। এই ইস্যুতে সোজা সুপ্রিম কোর্টের দ্বারস্থও হয় রাজ্য বিজেপির নেতারা। পুরভোটে বিএসএফ চাই বলে একাধিকবার টুইট করেছেন রাজ্যপাল। কখনও রাজ্য নির্বাচন কমিশনারকে রাজভবনে ডেকে পাঠিয়ে নিজের ‘বায়না’র কথা জানিয়েছেন। কিন্তু রাজভবনের কথা শুনতে নারাজ রাজ্য নির্বাচন কমিশন।

কলকাতা পুরভোটে পুলিশই যথেষ্ট বলে রাজ্যপালকে স্পষ্ট জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশনার। 

Published by:

Share Link:

More Releted News:

পুলিশের অনুমতি না মেলায় বৃহস্পতিবার রাহুল গান্ধির বঙ্গ সফর বাতিল

নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষক বদল কেন, সদুত্তর দিতে পারলেন না মনোজ

কলিন্স লেনে মিটিং করার অনুমতি না পেয়ে চা খেয়ে জনসংযোগ সারলেন মমতা

ফের রাজপথে মমতা, ২৭ এপ্রিল যাদবপুর থেকে ভবানীপুর পর্যন্ত মিছিলে হাঁটবেন

বঙ্গে দ্বিতীয় দফার ভোটে ২৩২১ কোম্পানি আধা সেনা, কলকাতায় কত?

ভোটের কাজ করতেই হবে অধ্যাপকদের, জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ