চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শ্রমিক দিবস থেকেই বদলে যাচ্ছে জোকা-তারাতলা মেট্রো সূচি

নিজস্ব প্রতিনিধি: জোকা-তারাতলা মেট্রো রুট মানে পার্পল লাইন। পরিষেবা শুরু হয়েছিল চলতি বছরের ২ জানুয়ারি থেকে। সেই রুটেই এবার পরিষেবা হবে দ্বিগুণ।

উল্লেখ্য, প্রথম পর্যায়ে পার্পল রুটে ৬টি স্টেশনে চলছে মেট্রো (METRO)। রোজ মেট্রো চলাচল করে ৬ জোড়া। এবার থেকে দীর্ঘক্ষণ বিরতি থাকছে না। ১ মে থেকে ওই রুটে চলাচল করবে ১২ জোড়া মেট্রো।

মেট্রো সূত্রে খবর, শ্রমিক দিবস থেকে সকাল ৮টা ৫৫ মিনিট থেকে বিকেল ৪টা ৪০ মিনিট পর্যন্ত এক ঘন্টার বদলে আধ ঘন্টা- চল্লিশ মিনিট ছাড়া ছাড়া চলবে মেট্রো। চলতি বছরের সেপ্টেম্বর থেকে মেট্রো চলবে আধ ঘন্টা অন্তর অন্তর। তবে শনি ও রবিবার বন্ধ থাকবে পরিষেবা। 

উল্লেখ্য, ২০১০ সালে ভারতের রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় জোকা-তারাতলা মেট্রো প্রকল্প ঘোষণা করেন। সেই ঘোষণার ১২ বছর পর চালু হয়েছিল যাত্রী পরিষেবা। গতবছরের ৩০ ডিসেম্বর এই রুটের ভার্চুয়াল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

Published by:

Share Link:

More Releted News:

কলকাতা পুলিশের ডিসি শান্তনু ও ২ ছেলেকে ইডির তলব, সোনা পাপ্পু যোগে তদন্ত

৮০০ কর্মীর গ্রেফতারির আশঙ্কা, কলকাতা হাইকোর্টে দৌড়ল তৃণমূল

মুখে নারী ক্ষমতায়ন! বাংলার প্রথম দফার ভোটে বিজেপির মহিলা প্রার্থী মাত্র ১৫

অক্ষয় তৃতীয়ায় জমজমাট প্রচারে মমতা-অভিষেক, জেলায় জেলায় সভা ও রোড শো নাড্ডা-রাজনাথের

দু’দফায় হবে পরিচয় যাচাই, বাংলায় ‘মুসলিম’ ভোটারদের আটকাতে নয়া ছক জ্ঞানেশের!

ইডি গ্রেফতার করতেই অসুস্থ ব্যবসায়ী জয় কামদার, ভর্তি R.G.KAR হাসপাতালে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ