চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রতি বরোতে ক্যানসার স্ক্রিনিং সেন্টার, দিনক্ষণ জানিয়ে দিল কলকাতা পুরসভা

নিজস্ব প্রতিনিধি: ক্যানসার চিহ্নিত করতে এবার আরও তৎপর কলকাতা পুরসভা। এবার কলকাতা পুরসভার মেয়র ক্লিনিক-সহ প্রতিটি বরোতে চালু হচ্ছে ক্যানসার স্ক্রিনিং কেন্দ্র। পুরসভার প্রতিটি বরোর একটি করে আরবান প্রাইমারি হেল্থ সেন্টারে এই স্ক্রিনিং সেন্টার খোলা হবে। বলা বাহুল্য, পুরসভার এমন উদ্যোগের ফলে বহু সংখ্যক মানুষ উপকৃত হবেন।

সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে রোগীর অসচেতনতার কারণে ক্যানসার ধরে পড়ে একেবারে শেষ পর্যায়ের কাছাকাছি সময়ে। আর তার ফলে বাঁচানো সম্ভব হয় না সেই ক্যানসার আক্রান্ত রোগীকে। এবার সেই দৃশ্য বদলাতে চলেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, কলকাতা পুরসভার  মেয়র ক্লিনিক-সহ প্রতিটি বরোর একটি করে আরবান প্রাইমারি হেল্থ সেন্টারে ক্যানসার স্ক্রিনিং কেন্দ্র চালু হলে অনেক আগেই অর্থাৎ ক্যানসারের প্রথম পর্যায়ে ধরে ফেলা যাবে উপসর্গ। আর তারপর দ্রুত চিকিৎসা শুরু করে দেওয়া সম্ভব হবে। ফলে ক্যানসার আক্রান্ত রোগী প্রাণে বেঁচে যাবেন। ইতিমধ্যে কলকাতা পুরসভার কোন বরোর হেল্থ সেন্টারে কবে ক্যানসারের স্ক্রিনিং হবে তা জানিয়ে দেওয়া হয়েছে কলকাতা পুরসভার তরফে। পুরসভার তরগে জানানো হয়েছে, ৯ নম্বর বরোতে চলতি জুলাই মাসের ২ তারিখে, ২ নম্বর বরোতে ৪ জুলাই, ১০ নম্বর বরোতে ৫ জুলাই, ১৬ নম্বর বরোতে ৮ জুলাই, ৩ নম্বর বরোতে ১২ জুলাই, ১ নম্বর বরোতে ২০ জুলাই, ১২ নম্বর বরোতে ২৭ জুলাই এবং ৮ নম্বর বরোতে ৩০ জুলাই এই ক্যানসার স্ক্রিনিং হবে।

ক্যান্সার স্ক্রিনিং সেন্টার নিয়ে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘ইতিমধ্যেই এই ধরনের সেন্টার নির্মানের এনওসি পুরসভা দিয়েছে। এমন বেশ কিছু নামী বেসরকারি হাসপাতালে এই ধরনের রেফারেলের জন্য দশটি করে বেড এর কোটা রাখতে বলা হয়েছে। সেখানে পুর স্বাস্থ্য কেন্দ্র থেকে রেফার হওয়া ক্যানসার রোগীর চিকিৎসা হবে নিখরচায়।’ এই বিষয়টি নিয়ে তৃণমূল সাংসদ ডা শান্তনু সেন বলেন, ‘সামান্য উপসর্গ, ছোট্ট একটা টিউমার। বহুদিন ধরেই রয়েছে। গলায় ঢোঁক গিলতে গেলে লাগছে। মহিলাদের বুকের মাঝখানে একটা অস্বস্তিকর কোনও কিছুর অস্তিত্ব যা পরবর্তীকালে ক্যানসার হতে পারে। হতে পারে, ইতিমধ্যেই সেটি ম্যালিগন্যান্ট। আপনি বুঝতে পারছেন না। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এগুলোকে ইগনোর করি। পরে যখন বাড়তে বাড়তে তা চরম পর্যায়ে যায়, তখন গেল গেল রব তুলে হাসপাতালে দৌড়াই। কিন্তু শেষরক্ষা হয় না অনেক ক্ষেত্রেই। স্ক্রিনিং সেন্টার ঠিক এখানেই গুরুত্বপূর্ণ। মৃদু ক্যানসার উপসর্গ ধরিয়ে দেবে। যাদের ক্যানসার ধরা পড়বে, তাদের রেফার করবে সরকারি হাসপাতাল বা স্বাস্থ্যসাথী কার্ড গ্রহণ করে, এমন বেসরকারি হাসপাতালে।’

Published by:

Share Link:

More Releted News:

মুখে নারী ক্ষমতায়ন! বাংলার প্রথম দফার ভোটে বিজেপির মহিলা প্রার্থী মাত্র ১৫

অক্ষয় তৃতীয়ায় জমজমাট প্রচারে মমতা-অভিষেক, জেলায় জেলায় সভা ও রোড শো নাড্ডা-রাজনাথের

দু’দফায় হবে পরিচয় যাচাই, বাংলায় ‘মুসলিম’ ভোটারদের আটকাতে নয়া ছক জ্ঞানেশের!

ইডি গ্রেফতার করতেই অসুস্থ ব্যবসায়ী জয় কামদার, ভর্তি R.G.KAR হাসপাতালে

নির্বাচনে আগে কলকাতায় গঙ্গার পাড়ে ধরা পড়ল বিপুল পরিমাণ গাঁজা, ধৃত ২

কয়লা পাচার মামলায় আইপ্যাকের ডিরেক্টরকে তলব ইডির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ