দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

Super Saturday-তে ভোট প্রচারে হাওড়ায় মমতা, মুর্শিদাবাদে অভিষেক

TMC
ANI

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হাতে আর মাত্র পাঁচদিন, তারপরেই ইভিএমে ভাগ্য নির্ধারণ হবে সব দলের প্রার্থীর। সময় হাতে নেই বেশি। তাই তৃণমূল হোক বা বিজেপি ভোটপ্রচারে জোর দিচ্ছে সব দলই। আজ, হাইভোল্টেজ শনিবারে রাজ্যে একাধিক জায়গায় প্রচার করবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের দুই হেভিওয়েট নেতার একাধিক জনসভার পাশাপাশি রয়েছে পদযাত্রাও।

আরও পডুন: তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

আজ, শনিবার সকালে হাওড়া গ্রামীণ এলাকা দিয়ে ভোটপ্রচার শুরু করবেন মমতা বন্দ্য়োপাধ্যায়। পাঁচলা, উলুবেড়িয়া পূর্ব, উলুবেড়িয়া উত্তর এবং দক্ষিণ কেন্দ্রের দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই তিনি দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পশ্চিম ও পূর্বে জনসভা রয়েছে মমতার। সেখান থেকে তিনি যাবেন ভাঙড় বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থীর সমর্থনে জনসভা করতে। এছাড়াও এদিন মমতার সোনারপুরে দুটি জনসভা করবেন। তারপরেই ফের হাওড়ায় দুই প্রার্থী গৌতম চৌধুরী ও অরূপ রায়ের সমর্থনে শরৎ সদন মেইন রোড থেকে পিলখানা মোড় পর্যন্ত মিছিল করবেন মমতা।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ, শনিবার মুর্শিদাবাদের ফরাক্কা ও সামশেরগঞ্জে দলীয় প্রার্থীদের হয়ে রোড শো করবেন। পরে মুর্শিদাবাদের তৃণমূল প্রার্থী শাওনী সিংহ রায়ের সমর্থনে জনসভা করবেন অভিষেক। তারপরেই পূর্ব বর্ধমানের জামালপুর ও হুগলির পাণ্ডুয়ার দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Published by:

Share Link:

More Releted News:

‘‌বাংলায় বিজেপির জেতার কোনও ক্ষমতা নেই’‌, শহরের সন্ধ্যায় তোপ মমতার

রাতের শহরে নজরদারিতে আইপিএস অফিসাররা, ভোট মরশুমে কলকাতা পুলিশের কড়াকড়ি

প্রথম দফায় মহিলা ভোট পড়েছে ৯৩ শতাংশ, লক্ষ্মীর ভাণ্ডার এফেক্ট বিশ্বাস তৃণমূলের

বেনজির ঘটনা, হিঙ্গলগঞ্জের ওসির অপসারণের বিরুদ্ধে সরব তৃণমূল ও বিজেপি প্রার্থী

পুলিশ পর্যবেক্ষকদের নিরপেক্ষতা নেই, নির্বাচন কমিশনে কড়া নালিশ ঠুকল তৃণমূল

হিন্দু মহিলাকে রক্ত দিয়ে প্রাণ বাঁচালেন মুসলিম যুবক, সম্প্রীতির নজির বনগাঁয়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ