চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

”গেরুয়া রং ত্যাগীদের জন্য, তোমরা তো সব ভোগী”, কেন্দ্রকে কটাক্ষ মমতার

Curtesy; Google

নিজস্ব প্রতিনিধি: লোকসভা নির্বাচন ২০২৪-কে পাখির চোখ করে রণকৌশল তৈরী করতে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের সবাইকে নিয়ে বৈঠকে বসেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একেবারে মেগা বৈঠক। বক্তব্যের শুরু থেকেই বিজেপিকে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। বিশেষ করে ‘গৈরিকীকরণ’ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। আক্রমণের সুর আরও উঁচিয়ে তিনি বলেন, ”রাজ্যের প্রকল্পগুলোয় গেরুয়া রং না করলে টাকা দেবে না বলছে। কী সাহস!” 

এদিন চারিদিকে গেরুয়া রং করা নিয়েও তীব্র আপত্তি জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো। কলকাতায় তৈরি হওয়া নতুন মেট্রো প্রকল্পের চারপাশ গেরুয়া রঙে মুড়ে ফেলার বিরুদ্ধে বারংবার তীব্র আপত্তি জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেছেন, ”বলছে প্রকল্পগুলির রং গেরুয়া না করলে টাকা দেবে না। কত বড় সাহস! আমি বলি, তোমাদের টাকা চাই না।”

ভরতে হওয়া ক্রিকেট বিশ্বকাপে ভারতের হার নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। ভারতীয় ক্রিকেট দলের প্র্যাকটিসে জার্সির গেরুয়া রং নিয়ে আগেই কটাক্ষ শোনা গিয়েছিল তৃণমূল নেত্রীর গলায়। তাঁর অভিযোগ ছিল, সর্বত্র গৈরিকীকরণের পথে দ্রুত হাঁটছে কেন্দ্র। কিন্তু তা করতে দেওয়া যাবে না। আর বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরের সভায় গৈরিকীকরণ নিয়ে তাঁর সাফ বক্তব্য, ”গেরুয়া রং তোমাদের জন্য নয়। ওটা ত্যাগীদের জন্য। তোমরা তো সব ভোগী।” গেরুয়া রঙের মাহাত্ম্য বর্ণনা বারবার শোনা গেছে তৃণমূল নেতাদের গলায়। এদিন মঞ্চে আবার শোনা গেলো গেরুয়া রঙের মাহাত্ম্যর কথা। আজ দলনেত্রীর কথায় ত্যাগী-ভোগীর এই ফারাকের কথা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠল। তবে এদিন সভা মঞ্চে দেখা যায়নি  অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।  

Published by:

Share Link:

More Releted News:

দু’‌দিন পর আবার বাংলায় আসছেন রাহুল গান্ধি, ভোট মরশুমে সভা করবেন কোথায়?‌

বিধানসভা নির্বাচনে মদের দোকান খোলা–বন্ধের নিয়মে ব্যাপক রদবদল, চাপ সুরাপ্রেমীদের

ব্রাত্য লাল, তুমুল রেষারেষি চলছে গেরুয়া–সবুজের মধ্যে, বড়বাজারে তুঙ্গে চর্চা

‘‌বাংলার মানুষ–তৃণমূলের বন্ধন প্রতিশ্রুতির ভিত্তিতে গড়ে ওঠেনি’‌, বার্তা ঘাসফুলের

কলকাতা পুলিশের ডিসি শান্তনু ও ২ ছেলেকে ইডির তলব, সোনা পাপ্পু যোগে তদন্ত

৮০০ কর্মীর গ্রেফতারির আশঙ্কা, কলকাতা হাইকোর্টে দৌড়ল তৃণমূল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ