ব্যস্ত সময়ে যাত্রীভোগান্তি, শিয়ালদহ-বনগাঁ শাখায় ব্যাহত ট্রেন চলাচল

Share:

নিজস্ব প্রতিনিধি:  সপ্তাহের মাঝেই ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা। বুধবার শিয়ালদহ-বনগাঁ শাখায় অফিস টাইমে ব্যস্ত সময়ে ব্যহত ট্রেন চলাচল। জানা গিয়েছে, বুধবার (১৩ মে) সকালে দমদম স্টেশনে ঢোকার আগে শিয়ালদহগামী একাধিক লোকাল ট্রেন পর পর দাঁড়িয়ে পড়ে। এতেই চরম ভোগান্তির শিকার হন নিত্য যাত্রীরা।  

জানা গিয়েছে বুধবার সকালে ৮টা ৫০ মিনিটে যে বারাসত লোকালের দমদম স্টেশনে ঢোকার কথা ছিল, সেটি প্রায় ৪০ মিনিট মাঝপথে দাঁড়িয়ে যায়। তারপরেই ডাউন লাইনে বেশ কয়েকটি ট্রেন পর পর দাঁড়িয়ে যায়। সমস্যার জন্য বনগাঁ-শিয়ালদহ মাতৃভূমি লোকালকেও  দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের আগে দাঁড় করিয়ে দেওয়া হয়। এতেই সমস্যায় পড়েন বহু অফিস যাত্রী। সময়ে কীভাবে অফিসে পৌঁছাবেন তা নিয়ে শুরু হয় চিন্তা। অনেকেই ট্রেন কখন ছাড়বে সেই অপেক্ষা না করে ট্রেন থেকে নেমে লাইন ধরে হাঁটতে শুরু করেন।   

আরও পড়ুন: আমদানি শুল্ক বাড়াতেই একধাক্কায় অনেকটাই বাড়ল সোনা-রুপোর দর

সময়ে ট্রেন না আসায় দমদমে স্টেশনে ভিড় জমে যায়। যাত্রীদের মধ্যে দেখা দেয় প্রবল অসন্তোষ। বহু যাত্রী অভিযোগ করে বলেছেন ট্রেনের এই সমস্যার কথা রেলের পক্ষ থেকে জানানো হয়নি।  অফিস টাইমে এহেন ভোগান্তিতে ক্ষোভ উগড়ে দেন অনেকেই। একটি সূত্রে জানা গিয়েছে, পয়েন্টে সমস্যার কারণেই এই বিপত্তি ঘটেছে। ডাউন লাইনে ট্রেন চলাচল ব্যাহত হওয়ার কারণে স্বাভাবিক ভাবেই আপ লাইনেও বেশ কয়েকটি লোকাল ট্রেন দেরিতে চলছে। 

 

 

রাসবিহারী বসুর ভিটেয় গণশৌচাগার, বুলডোজার অ্যাকশনের দাবি বিজেপি বিধায়কের

‘ওদের জন্য মরতে যাচ্ছি’, শ্বশুরবাড়িকে দায়ী করে সেতু থেকে ঝাঁপিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের

চিকিৎসায় গাফিলতির অভিযোগ,করিমপুরে বেসরকারি নার্সিংহোমে সদ্যোজাতর মৃত্যু

‘এইভাবে চলতে পারে না,’ নিটে প্রশ্নপত্র ফাঁস রুখতে কেন্দ্রকে বার্তা সুপ্রিম কোর্টের

কলকাতার মিছিল কেন বাতিল? ভিডিও বার্তায় জানালেন ‘ককরোচ’ সদস্য

ককরোচদের আন্দোলন এড়িয়ে চলার নির্দেশ, দিল্লি বিশ্ববিদ্যালয়কে চরম ভর্ৎসনা পূজা ভাটের

রাজস্থানে ৭০ বছরের বৃদ্ধাকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার দুই প্রতিবেশী

হোটেল রুমে অতিরিক্ত মদ্যপানেই মৃত্যু সৌদি রাজপুত্রের, ব্রিটিশ আদালতের নথিতে চাঞ্চল্যকর তথ্য

‘শহরে উত্তম কুমারের নামে ফিল্ম সেন্টার,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘দুর্নীতি আর সহ্য নয়’, ঘুষ চাওয়ায় অভিযুক্ত দুই ইনস্পেক্টরকে সাসপেন্ড করে বার্তা মুখ্যমন্ত্রীর

প্রশ্নফাঁসে রেয়াত নয়, ৫-১০ বছরের জেল-সহ ১ কোটি টাকার জরিমানা ঘোষণা কেন্দ্রের

কালীঘাটে দুটি বাড়ির নথি চেয়ে অভিষেকের বাবাকে তলব পুরসভার

রুটি-পরোটার সঙ্গে জমে যাবে, বাড়িতে বানিয়ে নিন টক ঝাল আচারি আলু

উল্টোরথে বাড়িতে বানান পুরীর স্টাইলে স্পেশাল খাজা, জেনে নিন সহজ রেসিপি