দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কাটতে চলেছে জট? ৮ বছর পর ১১ হাজার পদে নিয়োগের বিজ্ঞপ্তি এসএসসি’র

নিজস্ব প্রতিনিধি: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার মাঝে এবার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দিল স্কুল সার্ভিস কমিশন। উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের জন্য নোটিস দিল স্কুল সার্ভিস কমিশন। ১১ হাজার পদে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে এসএসসি। আদালতের নির্দেশ মেনে ১১ হাজার চাকরিপ্রার্থীকে তাঁদের প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে জমা দিতে হবে বলে ওই নোটিসে জানানো হয়েছে। শুক্রবার থেকে আগামী ১৩ অগাস্ট পর্যন্ত ১১০০ জন চাকরিপ্রার্থী নথি আপলোড করতে পারবেন।

মেধাতালিকায় নাম থাকা সত্ত্বেও ইন্টারভিউতে ডাক পায়নি এমন ১১ হাজার চাকরিপ্রার্থীর নিয়োগ সংক্রান্ত নোটিস দিল স্কুল সার্ভিস কমিশন। শুক্রবার বিকেলে নোটিস জারি করে এসএসসি জানিয়েছে শুক্রবার রাত ১১টা ৫৯ মিনিট থেকে নথি ‘আপলোড’ করা যাবে। চলবে ১৩ অগস্ট পর্যন্ত।

স্কুল সার্ভিস কমিশন ১১ হাজার চাকরিপ্রার্থীর নামের তালিকা প্রকাশ করেছে। চাকরিপ্রার্থীরা ডকুমেন্ট আপলোড করার পর ইন্টারভিউয়ের জন্য যোগ্য বলে বিবেচিত হলে সেই প্রার্থীদের ইন্টারভিউতে ডাকতে পারে কমিশন। উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে ইতিমধ্যে চাকরিপ্রার্থীরা যে অভিযোগ জমা দিয়েছে। তাদের মধ্যে প্রায় ১৪ হাজার চাকরিপ্রার্থী ইন্টারভিউ যোগ্য বলে বিবেচিত হয়েছে।

উল্লেখ্য এসএসসি নিয়োগে দুর্নীতির অভিযোগ নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই একাধিকবার স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টা কমিটির প্রধান শান্তিপ্রসাদ সিনহা-সহ এসএসসির একাধিক কর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে। নিয়োগ দুর্নীতিতে কোনওরকম আর্থিক লেনদেন হয়েছে কি না তা খতিয়ে দেখতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি তদন্তে নেমে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে। গ্রেফতার করেছে পার্থ ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়কেও। এবার শিক্ষক নিয়োগ নিয়ে এসএসসি বিজ্ঞপ্তি প্রকাশ করায় আশার আলো দেখছে চাকরিপ্রার্থীরা।

Published by:

Share Link:

More Releted News:

‘‌বাংলায় বিজেপির জেতার কোনও ক্ষমতা নেই’‌, শহরের সন্ধ্যায় তোপ মমতার

রাতের শহরে নজরদারিতে আইপিএস অফিসাররা, ভোট মরশুমে কলকাতা পুলিশের কড়াকড়ি

প্রথম দফায় মহিলা ভোট পড়েছে ৯৩ শতাংশ, লক্ষ্মীর ভাণ্ডার এফেক্ট বিশ্বাস তৃণমূলের

পুলিশ পর্যবেক্ষকদের নিরপেক্ষতা নেই, নির্বাচন কমিশনে কড়া নালিশ ঠুকল তৃণমূল

‘ছাত্র আন্দোলন কখনও গণতন্ত্রের বিরোধী হতে পারে না’, যাদবপুর নিয়ে মোদিকে তোপ মমতার

ভোটার নন, তবু ভোটের কাজে! সুপ্রিম কোর্টের দ্বারস্থ বাংলার ৬৫ ভোটকর্মী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ