চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সিঙ্গল বেঞ্চের রায় বহাল ডিভিশন বেঞ্চে

নিজস্ব প্রতিনিধি: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়কে বহাল রাখল ডিভিশন বেঞ্চ। সিঙ্গল বেঞ্চের নির্দেশে কোনও ভুল নেই বলে মন্তব্য করল ডিভিশন বেঞ্চ। বুধবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, নির্দিষ্ট তথ্যপ্রমাণ থাকলে আদালত সিবিআই তদন্তের নির্দেশ দিতেই পারে। 

নবম দশম গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় সিঙ্গল বেঞ্চের নির্দেশ বহাল রাখল ডিভিশন বেঞ্চ। এই মামলায় আগেই সিবিআই রদন্তের নির্দেশ দিয়েছে আদালত। সিঙ্গল বেঞ্চের রায়কে ডিভিশন বেঞ্চ বহাল রাখার ফলে সিবিআইয়ের মুখোমুখি হতে হবে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। একইসঙ্গে মন্ত্রীর সুপারিশে গঠিত নিয়োগ সংক্রান্ত বিশেষ কমিটির পাঁচ সদস্যকেও এই মামলায় জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই।

কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের নির্দেশ ও পর্যবেক্ষণের সঙ্গে সহমত পোষণ করেছে। বুধবার ডিভিশন বেঞ্চ জানায়, ‘ন্যায় বিচারের ক্ষেত্রে সিঙ্গল বেঞ্চ সীমা অতিক্রম করেছে বলে মনে করে না ডিভিশন বেঞ্চ।’ ডিভিশন বেঞ্চ আরও জানায়, ‘প্রভাবিত সব পক্ষের বক্তব্য সবসময় শুনতে হবে এমন কোনও বিধিবদ্ধ নিয়ম বা আইন নেই।’ বুধবার ১১১ পাতার রায়ে বলা হয়েছে, নিয়োগ দুর্নীতিতে রাজ্যের উঁচু পর্যায়ের অফিসাররা জড়িত। নাম জড়িয়েছে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চের নির্দেশকেই বহাল রাখে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের রায়ে বলা হয়েছে, সিঙ্গল বেঞ্চের নির্দেশ অনুযায়ী, গ্রুপ-সি এবং গ্রুপ-ডির নিয়োগের ক্ষেত্রে সিবিআই তদন্ত চলবে। এদিন এইমামলার রায় দিতে গিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আরও জানায়, অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগের তদন্ত কমিটি যে সুপারিশ করেছিল, সিঙ্গল বেঞ্চ সেই সুপারিশ গ্রহণ করতে পারবে। সেই অনুযায়ী ওই বেঞ্চ প্রয়োজনীয় নির্দেশও দিতে পারে।

Published by:

Share Link:

More Releted News:

পুলিশের অনুমতি না মেলায় বৃহস্পতিবার রাহুল গান্ধির বঙ্গ সফর বাতিল

নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষক বদল কেন, সদুত্তর দিতে পারলেন না মনোজ

কলিন্স লেনে মিটিং করার অনুমতি না পেয়ে চা খেয়ে জনসংযোগ সারলেন মমতা

ফের রাজপথে মমতা, ২৭ এপ্রিল যাদবপুর থেকে ভবানীপুর পর্যন্ত মিছিলে হাঁটবেন

বঙ্গে দ্বিতীয় দফার ভোটে ২৩২১ কোম্পানি আধা সেনা, কলকাতায় কত?

ভোটের কাজ করতেই হবে অধ্যাপকদের, জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ