চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাজ্যে শিক্ষক নিয়োগে ২০ হাজার শূণ্যপদ, নেট- সেটের ধাঁচে পরীক্ষা

নিজস্ব প্রতিনিধি: চাকুরিপ্রার্থীদের জন্য সুখবর। জানা গিয়েছে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক মিলিয়ে শিক্ষক- শিক্ষিকা নিয়োগের জন্য রাজ্যে শূণ্যপদ ২০ হাজারেরও বেশি। বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে শীঘ্রই। নবম- দশম শ্রেণির জন্য কত নিয়োগ হবে? একাদশ- দ্বাদশ শ্রেণির জন্যই বা কত? তা জানা গিয়েছে মোটামুটি ভাবে। স্কুল শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে শীঘ্রই প্রকাশিত হতে চলেছে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি। নিয়োগ প্রক্রিয়ায় অবশ্য পরীক্ষার ধাঁচেও আনা হয়েছে বদল।

জানা গিয়েছে, নবম ও দশম শ্রেণিতে শূন্যপদ প্রায় ১৪ হাজার এবং একাদশ ও দ্বাদশ শ্রেণিতে শূণ্যপদ প্রায় ৬ হাজার। সব মিলিয়ে শূণ্যপদ প্রায় ২০ হাজার বা তার কিছু বেশি। সূত্রের খবর, ইতিমধ্যেই নিয়োগ সংক্রান্ত রোস্টার তৈরি করে ফেলেছে স্কুল শিক্ষা দফতর। জানা গিয়েছে, সেই প্রস্তাবিত ফাইল ইতিমধ্যেই পাঠানো হয়েছে স্কুল সার্ভিস কমিশনের (SSC) দফতরে।

জানা গিয়েছে, নেট- সেটের ধাঁচে হবে নিয়োগের পরীক্ষা। সমস্ত পরীক্ষা হবে ওএমআর সিটে। ওএমআর সিটে হবে ১০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা। প্রিলিমিনারিতে উত্তীর্ণ হলে তবেই দেওয়া যাবে বিষয়ের পরীক্ষা। বিষয়ের পরীক্ষাও হবে ওএমআর সিটে। বিষয়ের অপর পরীক্ষার মান ১০০। জানা গিয়েছে, বদল আনা হচ্ছে উত্তীর্ণ হওয়ার পর স্কুল বাছাইয়ের কাউন্সেলিং প্রক্রিয়াতেও। জানা গিয়েছে, ২০২০ সালের আইন অনুযায়ী  স্কুল সার্ভিস কমিশন সাঁওতালি ভাষায় শিক্ষক নিয়োগ করেছিল যে নিয়ম মেনে, সেই আইনের বদল করে আবার ফিরছে  ইন্টারভিউ। ইন্টারভিউ নেওয়া হবে ১০ নম্বরের। এবারে ফিরছে অ্যাকাডেমিক নম্বর। মানে নিয়োগ প্রক্রিয়ায় দেখা হবে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক স্তরের প্রাপ্ত নম্বর। 

আরও জানা গিয়েছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চাকরিপ্রার্থীদের কী ভাবে ক্লাস নিতে হবে, তা করে দেখাতে হবে  ছাত্র-ছাত্রী ভর্তি তা ক্লাসরুমে। তার জন্যেও বরাদ্দ থাকবে বিশেষ নম্বর।  বিশেষ সূত্রের খবর, আগামী ১০- ১২ দিনের মধ্যেই চূড়ান্ত নিয়ম ঠিক হয়ে যাবে। তারপর প্রকাশিত হবে বিজ্ঞপ্তি।

Published by:

Share Link:

More Releted News:

পুলিশের অনুমতি না মেলায় বৃহস্পতিবার রাহুল গান্ধির বঙ্গ সফর বাতিল

নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষক বদল কেন, সদুত্তর দিতে পারলেন না মনোজ

কলিন্স লেনে মিটিং করার অনুমতি না পেয়ে চা খেয়ে জনসংযোগ সারলেন মমতা

ফের রাজপথে মমতা, ২৭ এপ্রিল যাদবপুর থেকে ভবানীপুর পর্যন্ত মিছিলে হাঁটবেন

বঙ্গে দ্বিতীয় দফার ভোটে ২৩২১ কোম্পানি আধা সেনা, কলকাতায় কত?

ভোটের কাজ করতেই হবে অধ্যাপকদের, জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ