দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হল না শেষরক্ষা, নিউরো সায়েন্সের কার্নিশ থেকে পড়ে গেলেন সেই রোগী

নিজস্ব প্রতিনিধি: দমকল বাহিনী, পুলিশ ও ডিজাস্টার ম্যানেজমেন্ট কর্মীদের প্রচেষ্টায়ও শেষমেশ রক্ষা হল না। মল্লিকবাজারের নিউরো সায়েন্স হাসপাতালের ৮ তলার কার্নিশে বসে থাকা ওই রোগী হাত ফসকে নীচে পড়ে গেলেন। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছেন হাসপাতালে।

শনিবার সকাল সাড়ে ১১টা নাগাদ মল্লিকবাজার নিউরো সায়েন্সের এক রোগীকে ওই হাসপাতালের  ৮ তলার কার্নিশে বসে থাকতে দেখা যায়। তাঁকে উদ্ধার করার জন্য টানা দেড় ঘণ্টার বেশি সময় ধরে দমকলবাহিনী ও পুলিশের কর্মীরা চেষ্টা করেন। কিন্তু তাঁদের কথায় কর্ণপাত না করে ওই রোগী বসে থাকেন। কখনও কখনও দাঁড়িয়েও পড়েন। হাত নাড়তে থাকেন নিজের মতো। এমনকি দমকলকর্মীরা কাছে যাওয়ার চেষ্টা করলে নীচে ঝাঁপ দেওয়ার হুমকি দেন। এরপর ঝাঁপ দেওয়ার আশঙ্কায় নীচে বিভিন্ন জাম্পিং বেড বিছিয়ে রাখা হয়। আনা হয় হাইড্রোলিক ল্যাডার। ল্যাডারে চেপে দমকল কর্মীরা একাধিকবার তাঁর কাছে পৌঁছনোর চেষ্টা করলেও তিনি হুমকি দিতে থাকেন। অগত্যা ল্যাডার আবার সরিয়ে নেন দমকল আধিকারিকরা। ডিজাস্টার ম্যানেজমেনন্টের কর্মীরা ঘটনাস্থলে জাল নিয়ে পৌঁছন। কিন্তু তা বিছানোর আগেই ঝুলতে ঝুলতে পড়ে যান ওই রোগী।

সূত্রের খবর, ওই রোগীর নাম সুজিত অধিকারী। তাঁর বাড়ি কলকাতার লেকটাউনে। বৃহস্পতিবার তিনি ওই হাসপাতালে ভর্তি হন। শনিবার হাসপাতাল থেকে ওই রোগীর ঝাঁপ দেওয়ার পরিস্থিতি তৈরি হলে তাঁর পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়। বাড়ি থেকে তাঁর পিসি হাসপাতাল চত্বরে পৌঁছন। তাঁকে এদিন ল্যাডারে করে দমকল কর্মীরা ওপরে নিয়ে যেতে চাইলে ওই রোগী হুমকি দেন ঝাঁপ দেবেন বলে। তারপর তাঁর পিসিকে ল্যাডারে করে কাছে নিয়ে যাওয়া থেকে বিরত থাকেন পুলিশ ও দমকল কর্মীরা। এপর ওই মহিলা হাসপাতালের ৮ তলায় কার্নিশের কাছে জানলার কাছে গিয়ে রোগীকে ভেতরে আসার জন্য বলেন। কিন্তু তাতেও কর্ণপাত করেননি তিনি। এর পর কার্নিশে বসে থাকতে থাকতে আচমকা ঝুলে পড়েন কার্নিশ ধরে। আর তখনই পড়ে যান ৮ তলা থেকে নীচে। এর পর তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

Published by:

Share Link:

More Releted News:

‘‌বাংলায় বিজেপির জেতার কোনও ক্ষমতা নেই’‌, শহরের সন্ধ্যায় তোপ মমতার

রাতের শহরে নজরদারিতে আইপিএস অফিসাররা, ভোট মরশুমে কলকাতা পুলিশের কড়াকড়ি

প্রথম দফায় মহিলা ভোট পড়েছে ৯৩ শতাংশ, লক্ষ্মীর ভাণ্ডার এফেক্ট বিশ্বাস তৃণমূলের

পুলিশ পর্যবেক্ষকদের নিরপেক্ষতা নেই, নির্বাচন কমিশনে কড়া নালিশ ঠুকল তৃণমূল

‘ছাত্র আন্দোলন কখনও গণতন্ত্রের বিরোধী হতে পারে না’, যাদবপুর নিয়ে মোদিকে তোপ মমতার

ভোটার নন, তবু ভোটের কাজে! সুপ্রিম কোর্টের দ্বারস্থ বাংলার ৬৫ ভোটকর্মী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ