আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাত ন’টার মধ্যে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হবে : আবহাওয়া দফতর

নিজস্ব প্রতিনিধি: সোমবার অর্থাৎ নবমীর রাত ন’টা নাগাদ দুর্যোগ ঘনাতে চলেছে বঙ্গোপসাগরে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরের উপর যে নিম্নচাপ তৈরি হয়েছিল, তা আরও গভীর নিম্নচাপে পরিণত হয়েছিল আগেই। সোমবার রাত ৯টার মধ্যে তা আরও শক্তি বাড়িয়ে পরিণত হতে চলেছে সামুদ্রিক ঘূর্ণিঝড়ে।সন্ধ্যা ছ’টায় এই সতর্কবার্তা জারি করে আলিপুর আবহাওয়া দফতর(Alipur Weather Office) জানিয়েছে, ওই নিম্নচাপ সোমবার সন্ধ্যায় দিঘা থেকে ৪১০ কিলোমিটার দক্ষিণে এবং বাংলাদেশের খেপুপাড়া থেকে ৫৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। তবে পরে সেখান থেকে ধীরে ধীরে উত্তর এবং উত্তর-পূর্বে এগোতে পারে। নিম্নচাপের জেরে নবমীর দশমী কলকাতা শহরে বৃষ্টিপাত হবে।

দশমীর দিন বৃষ্টিপাতের পরিমাণ একটু বাড়বে। একাদশীর দিন পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত চলবে। দ্বাদশীর দিন থেকে বঙ্গে আবহাওয়ার উন্নতি হবে। নবমীর(Nabami) দুপুরে আলিপুর আবহাওয়া দপ্তরের আধিকারিক গণেশ কুমার দাস এই খবর জানান। তিনি বলেন নবমী ও দশমী মিলে কলকাতা শহরে চার থেকে পাঁচ সেন্টিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে দশমীর দিন বেশি বৃষ্টিপাত হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং ঝাড়গ্রামে। মৎস্যজীবীদের তাই নবমীর থেকে একাদশী পর্যন্ত সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। দশমীর দিন নিম্নচাপের জেরে ঝড়ো হাওয়া বইবে, তাই দীঘা, মন্দারমনি ,ডায়মন্ড হারবার, সাগর সহ দক্ষিণ এবং উত্তর চব্বিশ পরগনার নদীগুলিতে লঞ্চ এবং নৌকো পারাপার বন্ধ রাখার পরামর্শ দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। গণেশ বাবু আরো বলেন,এই মুহূর্তে আমাদের বে অফ বেঙ্গলে একটি ডিপ্রেশন হয়েছে ।সম্ভাবনা রয়েছে আগামী ছয় ঘন্টায় টপিকাল সাইক্লোন ইন্টেন্সিফাই করবে। এই মুহূর্তে দূরত্ব রয়েছে দিঘা(Digha) থেকে ৫১০ কিলোমিটার ।এই ট্রপিকাল সাইক্লোনটা মুভ করবে ইস্ট ওয়েস্ট । সম্ভাবনা রয়েছে বাংলাদেশের দিকে যাবে। ২৫ অক্টোবর বিকেলের সময় বাংলাদেশ খেকো পাড়াতে এই নিম্নচাপ স্থলভূমিতে হিট করবে।

এর প্রভাব যদি বলা যায় সাউথ বেঙ্গলি ডাইরেক্ট ইম্প্যাক্ট পড়বে না ।সেকেন্ড লেয়ারে কিছুটা পড়বে । নবমীর দিন সাউথ বেঙ্গল এর জন্য ইস্ট ওয়েস্ট মেদিনীপুর,হাওড়া ,হুগলী কলকাতাতে সম্ভাবনা রয়েছে মাঝারি ধরনের বৃষ্টিপাতের। সেই সাথে সমুদ্র উপকূল জেলাগুলোতে লাইটনিং দেখতে পাওয়া যাবে। আগামীকাল দশমির দিন বৃষ্টির পরিমাণ বাড়বে বিশেষ করে নর্থ, সাউথ ২৪ পরগনা, ইস্ট মেদিনীপুরে। কলকাতার ক্ষেত্রে মাঝারি ধরনের রেইনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। ইস্ট মেদিনীপুর, নর্থ সাউথ ২৪ পরগনাতে দশমীর দিন থেকে ৪০থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে শুরু করবে। সতর্কবার্তা বলতে মৎস্যজীবীদের বারণ করা হয়েছে গভীর সমুদ্রে না যেতে এবং যারা গিয়েছে তাদের ফিরে আসতে বলা হয়েছে।

দিঘা ,মন্দারমনি, বকখালি, সাগর এবং ডায়মন্ডহারবারে(Diamondharbour) এই জায়গাগুলোতে প্রভাবটা বেশি থাকবে। দক্ষিণবঙ্গে ২৬ অক্টোবর থেকে ওয়েদার ইম্প্রুভ করবে। নর্থ বেঙ্গল এর ক্ষেত্রে মালদা ও দুই দিনাজপুরে নবমীর দিন হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা এবং দশমীর দিন নর্থ বেঙ্গলে সব জায়গাতেই হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। একাদশীর দিন দার্জিলিং এবং কালিংপং- এ বৃষ্টির সম্ভাবনা থাকছে । কলকাতার ক্ষেত্রে ২৩ এবং ২৪ অক্টোবর এই দুদিন লাইট রেইনফলের সম্ভাবনা থাকছে। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতার ক্ষেত্রে এই মুহূর্তে।

Published by:

Share Link:

More Releted News:

গরু পাচারকারীদের রুখতে ‘বিশেষ স্কোয়াড’, ঘুরপথে বাংলাতেও গোরক্ষাবাহিনী গঠনের ছক শাহের!

‘মাতঙ্গিনী হাজরা’ এবার ‘মাতঙ্গিনী হাজারা’, সৌজন্যে বিজেপির অবাঙালি নেতা

জাতীয় পতাকা দিয়ে ঘাম মোছার অভিযোগ, বিজেপি প্রার্থী পাপিয়ার বিরুদ্ধে কমিশনে দ্বারস্থ তৃণমূল নেতা

বিহারে ঘূর্ণাবর্তর জেরে সোমবার থেকে বঙ্গে ঘনিয়ে আসছে প্রবল দুর্যোগ

কে এগিয়ে, কে পিছিয়ে? ভোটের পরিসংখ্যান নিয়ে পুরুলিয়া জেলার প্রতিটি বিধানসভায় চুলচেরা বিশ্লেষণে দলীয় কর্মীরা

ভবানীপুরে মমতার সভা ভণ্ডুলের চেষ্টা, কমিশনে অভিযোগ দায়ের তৃণমূলের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ