চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পরিযায়ী শ্রমিকদের জন্য জীবন বিমা চালু করছে রাজ্য সরকার

নিজস্ব প্রতিনিধি: জীবিকার সন্ধানে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকদের জন্য জীবন বিমা চালু করছে রাজ্য সরকার। যাতে ভিন রাজ্যে কাজে গিয়ে কোনও দুর্ঘটনার মুখে পড়লে যাতে হতভাগ্য শ্রমিকের পরিবার আর্থিক ক্ষতিপূরণ পেতে পারে তার জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। বুধবার বিশ্ব বাংলা (পূর্বতন মিলনমেলা) প্রাঙ্গনে ক্ষুদ্র ও কুটির শিল্প দফতরের উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করতে গিয়ে এ কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিনই মিজোরামে নির্মীয়মাণ রেল সেতু ভেঙে পড়ে প্রাণ হারিয়েছেন মালদার পুখুরিয়া থানার চোদুয়ার গ্রামের ১৩ শ্রমিক। নিখোঁজ রয়েছেন আরও বহু শ্রমিক। দুর্ঘটনার খবর পেয়েই মিজোরাম সারকারের সঙ্গে যোগাযোগ করার জন্য মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি নিহত ও নিখোঁজ শ্রমিকদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে যাবতীয় সাহায্য করার জন্য মালদার জেলাশাক নীতিন সিংহানিয়াকেও নির্দেশ দিয়েছেন।

পরিযায়ী শ্রমিকদের ক্ষেত্রে রাজ্য সরকার যে বিশেষ নজর দিচ্ছে তার প্রমাণ ইতিমধ্যেই মিলতে শুরু করেছে। সপ্তম দুয়ারে সরকার শিবিরে পরিযায়ী শ্রমিকদের উপরে বিশেষ নজর দেওয়ার জন্য জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। এদিন মুখ্যমন্ত্রী  পরিযায়ী শ্রমিকদের জন্য জীবন বিমা চালুর কথা ঘোষণা করতে গিয়ে বলেন, ‘বাংলায় অনেক কর্মসংস্থান হয়েছে। আরও অনেক কর্মসংস্থান হচ্ছে। যাতে রাজ্য থেকে কাউকে কাজের জন্য বাইরে যেতে না হয় তার জন্য আমরা বিশেষ উদ্যোগ নিচ্ছি। একশো দিনের কাজে, বিভিন্ন সরকারি দফতরে চুক্তিভিত্তিক দৈনিক শ্রমিক হিসেবে নিয়োগ করা হচ্ছে। জীবন বিমা চালু হয়ে গেলে, পরিবারগুলি অন্তত পথে বসবে না।’ মহেশতলায় দর্জি হাব তৈরি হচ্ছে বলেও এদিন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

Published by:

Share Link:

More Releted News:

পুলিশের অনুমতি না মেলায় বৃহস্পতিবার রাহুল গান্ধির বঙ্গ সফর বাতিল

নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষক বদল কেন, সদুত্তর দিতে পারলেন না মনোজ

কলিন্স লেনে মিটিং করার অনুমতি না পেয়ে চা খেয়ে জনসংযোগ সারলেন মমতা

ফের রাজপথে মমতা, ২৭ এপ্রিল যাদবপুর থেকে ভবানীপুর পর্যন্ত মিছিলে হাঁটবেন

বঙ্গে দ্বিতীয় দফার ভোটে ২৩২১ কোম্পানি আধা সেনা, কলকাতায় কত?

ভোটের কাজ করতেই হবে অধ্যাপকদের, জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ