লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিয়েই লক্ষ্মীপুজো, জেনে নিন কেন এখন ধনদেবীর পুজো…

বাঙালি ধর্ম এবং সংস্কৃতির ঐতিহ্য লক্ষ্মীপুজো

Share:

নিজস্ব প্রতিনিধি: ধনদেবীর পুজো হয়ে গিয়েছে গত বছরের অক্টোবর মাসে। সেই পুজো বাঙালিদের। কোজাগরী লক্ষ্মীপুজো। বাঙালিদের কালীপুজোর সময়ে হয়ে গিয়েছে অবাঙালিদের লক্ষ্মী-গণেশ পুজোও। তবে নতুন বছরের শুরুতেই কেন লক্ষ্মীপুজো (LAKKHI)? লক্ষ্মীর ভাণ্ডারের (LAKSHMIR BHANDAR) টাকায় কেন এই পুজো? ব্যাপারটা কী?

এই লক্ষ্মীপুজো (LAXMI) কোজাগরী নয়। বাঙালিরা পৌষ সংক্রান্তি উপলক্ষ্যে এই পুজো করে। তা বাঙালি ধর্ম এবং সংস্কৃতির ঐতিহ্য। দেবীকে ভোগ নিবেদন করা হয়, ঘরে তোলা নতুন ফসলের। রাজ্যের অন্যান্য জায়গার মতো মুর্শিদাবাদের নবগ্রাম থানার রাইন্দা গ্রামেও এই সময়ে হয় লক্ষ্মীপুজো। এতদিন এই পুজোর আয়োজন করতেন গ্রামের পুরুষরাই। এবারে আয়োজনের দায়িত্বে মহিলারা। নিজেই গুরুভার নিজেদের কাঁধে তুলে নিয়েছেন। গঠিত হয়েছে মহিলা কমিটি।

লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপ্ত টাকা থেকেই আরাধনা করা হচ্ছে লক্ষ্মীদেবীর। এই পুজো করার জন্য প্রতি মাসে টাকা জমিয়েছেন তাঁরা। উল্লেখ্য, এই পুজো প্রায় ৬০ বছরের প্রাচীন। তবে এই প্রথম দায়িত্ব নিয়েছেন মহিলারা। তাঁদের আবেদন, পরবর্তীকালে যেন প্রশাসনের সহযোগিতা পাওয়া যায়।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত এই প্রকল্প। তাঁর ড্রিম প্রোজেক্ট ইতিমধ্যেই সাড়া ফেলেছে। এই প্রকল্পে সাধারণ শ্রেণিভুক্ত মহিলারা পান মাসে ৫০০ টাকা করে। আর তফশিলি জাতি ও উপজাতির মহিলারা প্রতি মাসে পান ১০০০ টাকা করে।

‘শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছি’, বাদশার সঙ্গে বিয়ে ভাঙা নিয়ে মুখ খুললেন ইশা রিখি

চকোলেট খাওয়ার পরই বিপত্তি! বেড়াতে গিয়ে রহস্যজনক মৃত্যু ২৩ বছরের তরুণীর

রেস্তরাঁর স্বাদ এবার বাড়িতেই, বানিয়ে ফেলুন নরম তুলতুলে চিংড়ির মোমো

ভারতীয় নৌজাহাজে পাক যুদ্ধজাহাজের ধাক্কা, ইসলামাবাদের রাষ্ট্রদূতকে তলব নয়া দিল্লির

ভোজনরসিকদের জন্য দারুণ চমক! বানিয়ে নিন পুঁটি মাছের কেবাং

মারধর করে বাড়ি থেকে বের করে দিল ছেলে-বউমা, প্রতিবাদে রাস্তায় ধর্নায় বসলেন বৃদ্ধ দম্পতি

ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ৭ অক্টোবর হাইকোর্টে‌ শুনানি

বাড়িতে দই আছে? ১০ মিনিটেই বানিয়ে ফেলুন মুচমুচে দই-মশলা পরোটা

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?