স্টুডেন্ট ক্রডিট কার্ড নিয়ে ব্যাঙ্কগুলিকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

এদিনের বৈঠক থেকে মুখ্যমন্ত্রী জানান, এখনও পর্যন্ত রাজ্যের প্রায় ১ লক্ষ ১৪ হাজার পড়ুয়া স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আবেদন জানিয়েছে। এদের মধ্যে ১৪ হাজার আবেদন মঞ্জুর করা হয়েছে। আরও ২৫ হাজার আবেদন খতিয়ে দেখা হচ্ছে। এরপরেই মুখ্যমন্ত্রী জানান, ব্যাঙ্কগুলি এই প্রকল্পে রাজ্য সরকারের সঙ্গে সহযোগিতা করছে না।

Share:

নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের শীর্ষ আধিকারিক ও মন্ত্রীদের নিয়ে প্রশাসনিক বৈঠকে বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠক থেকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে ব্যাঙ্কগুলিকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। কেননা রাজ্যের প্রশাসনিক স্তর থেকে বার বার বার্তা দেওয়া হলেও নবান্নে রিপোর্ট আসছে ব্যাঙ্কগুলি পড়ুয়াদের ঋণ দিচ্ছে না। এমনকি সেই তালিকায় রাজ্যের কিছু সমবায় ব্যাঙ্কও রয়েছে। সরকারি ও বেসরকারি ব্যাঙ্কগুলিকে এদিনের বৈঠক থেকে কড়া বার্তা দেওয়ার পাশাপাশি ওই সব সমবায় ব্যাঙ্কগুলিকেও কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী।

এদিনের বৈঠক থেকে মুখ্যমন্ত্রী জানান, এখনও পর্যন্ত রাজ্যের প্রায় ১ লক্ষ ১৪ হাজার পড়ুয়া স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আবেদন জানিয়েছে। এদের মধ্যে ১৪ হাজার আবেদন মঞ্জুর করা হয়েছে। আরও ২৫ হাজার আবেদন খতিয়ে দেখা হচ্ছে। এরপরেই মুখ্যমন্ত্রী জানান, তাঁর কাছে রিপোর্ট আসছে ব্যাঙ্কগুলি এই প্রকল্পে রাজ্য সরকারের সঙ্গে সহযোগিতা করছে না। বার বার বলা হচ্ছে এই প্রকল্পে রাজ্য সরকারই গ্যারেন্টার। তারপরও সরকারি ও বেসরকারি ব্যাঙ্কগুলি এই প্রকল্পে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আবেদনকারীদের ঋণ দিচ্ছে না। এতেই ক্ষিপ্ত হয়ে মুখ্যমন্ত্রী রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়কে বলেন, ‘যে সব ব্যাঙ্ক স্টুডেন্ট ক্রেডিট কার্ড গ্রহণ করতে চাইছে না, তাদের বাদ দিয়ে সমবায় ব্যাঙ্ককে দায়িত্ব দিন। সরকার গ্যারান্টি দিচ্ছে, টাকা দিতেই হবে। যে সমবায় ব্যাঙ্ক ঋণ দিচ্ছে না, তাদের ডেকে কথা বলুন। এই ঋণ দিয়ে ওরা আমাদের বা কাউকে দয়া করছে না, এটা ব্যাঙ্কগুলোকে বুঝতে হবে।’

উল্লেখ্য রাজ্য সরকার রাজ্যের মেধাবী পড়ুয়াদের উচ্চশিক্ষার ক্ষেত্রে যাতে কোনও আর্থিক বাধা না আসে সেটা দেখার জন্যই স্টুডেন্ট ক্রেডিট কার্ড চালু করেছে। এই প্রকল্পের মাধ্যমে ১০ লক্ষ টাকা পর্যন্ত পড়ুয়ারা ঋণ পাবে ব্যাঙ্কগুলি থেকে। কিন্তু বার বার অভিযোগ উঠছে এই প্রকল্পে সরকারি ও বেসরকারি ব্যাঙ্কগুলি ঋণ দিতে চাইছে না। এমনকি রাজ্য সরকার নিজে এই প্রকল্পের জন্য গ্যারেন্টার হিসাবে থাকলেও এই ঋণের জন্য যে সব পড়ুয়া আবেদন করছে বহুক্ষেত্রে দেখা যাচ্ছে ওই সব ব্যাঙ্ক পড়ুয়াদের কাছ থেকে বাড়ির দলিল, ফিক্সড ডিপোজিটের কাগজ, দোকানের দলিল, জমির দলিল চেয়ে পাঠাচ্ছে গ্যারান্টি হিসাবে। সেই সব জমা দিলে তবেই ঋণ মঞ্জুর হবে বলে বলা হচ্ছে। এর আগেও মুখ্যমন্ত্রী গতবছরই এক প্রশাসনিক বৈঠক থেকে জানিয়ে দেন, যেহেতু রাজ্য সরকার এই প্রকল্পের জন্য মুখ্য গ্যারেন্টার তাই ব্যাঙ্কগুলি যেন পড়ুয়াদের কাছ থেকে এইরকম গ্যারেন্টি গত কাগজপত্র না চায়। কিন্তু সেই নির্দেশের পরেও যে পরিস্থিতির খুব একটা বদল হয়নি সেটা এদিনের প্রশাসনিক বৈঠক থেকেই পরিষ্কার হয়ে গেল।

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

গুরুতর অসুস্থ ‘অমর সঙ্গী’-খ্যাত পরিচালক সুজিত গুহ, কী হয়েছে তাঁর?

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের