চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আশাকর্মী-অঙ্গনওয়াড়ি কর্মীদের দিওয়ালি উপহার মমতার, ফোন কিনতে ১০ হাজার টাকা

নিজস্ব প্রতিনিধি: কালীপুজোর প্রাক্কালে রাজ্যের আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার (১৭ অক্টোবর) কালীপুজোর উদ্বোধনী অনুষ্ঠান থেকে তিনি ঘোষণা করলেন, ‘রাজ্যের প্রত্যেক আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের স্মার্টফোন কিনতে ১০ হাজার টাকা করে দেওয়া হচ্ছে। প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওই টাকা ঢুকবে।’ মুখ্যমন্ত্রীর ওই ঘোষণাকে দিওয়ালির উপহার হিসাবেই দেখছেন আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীরা।

রাজ্যে বর্তমানে ১ লক্ষ ৫ হাজার অঙ্গনওয়াড়ি এবং ৭২ হাজার আশাকর্মী রয়েছেন। তাঁদের কাজের সুবিধার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর, নারী ও শিশু বিকাশ, সমাজ কল্যাণ দফতরের তরফ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের কাজের প্রশংসা করে মুখ্যমন্ত্রী এদিন বলেন ‘আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীরা ভীষণ ভাল কাজ করেন। তাঁদের জন্য প্রচুর মানুষ উপকৃত হন। তাই পুরস্কার স্বরূপ আর তাঁরা যাতে আরও ভাল, সুষ্ঠভাবে কাজ করতে পারেন, সেজন্য স্মার্ট ফোন কিনতে  প্রত্যেকের অ্যাকাউন্টে ১০ হাজার টাকা করে দেওয়া হচ্ছে।’

সম্প্রতি ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত হয়েছিল উত্তরবঙ্গ। জলপাইগুড়ির নাগরাকাটা, দার্জিলিং, মিরিক-সহ একাধিক এলাকা ধ্বংসস্তুপে পরিণত হয়েছিল। খোদ মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে ঘাঁটি গেড়ে ত্রাণকার্য পরিচালনা করেছিলেন। পুনর্গঠনের কাজও জোরকদমে চলছে। প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় পুলিশ, দমকল কর্মী থেকে শুরু করে যাঁরা ভাল করেছেন,  তাঁদের পুরস্কৃত করা হয়।

এদিন জানবাজার সম্মিলিত কালীপুজো সমিতির পুজো উদ্বোধনে গিয়ে বাংলায় নিরাপত্তা নিয়ে সমালোচনা করার জন্য বিরোধীদেরও নিশানা করেছেন তিনি। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর পরিসংখ্যান তুলে ধরে বলেন ‘ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে কি সেফ আছেন? কলকাতা হল নিরাপদতম শহর। এটা আমরা বলছি না। এটা কেন্দ্রীয় সরকারের রিপোর্ট বলছে।’ বিজেপি শাসিত রাজ্যে নারী সুরক্ষা নিয়ে কটাক্ষ করে বলেন, ‘আমি চাই না, আমাদের রাজ্যে কোনও ঘটনা ঘটুক। বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থানে এক মেয়ে থানায় গেলে আইসি-ই তাকে অত্যাচার করে। এখানে বাংলায় দেখুন, মানুষ শান্তিতে বাস করে। আমাদের রাজ্যে কোনও ঘটনা ঘটুক সেটা চাই না, কিন্তু ঘটনার সুযোগ পেলেই বলেন, বাংলা সেফ নয়! তাহলে আপনারা দিনভর রাস্তায় নেমে বিক্ষোভ করছেন কীভাবে, কথায় কথায কোর্টে চলে যাচ্ছেন। বাংলা সেফ না হলে কী এসব করতে পারতেন? যে সব রাজ্যে ক্ষমতায় রয়েছেন, সেখানে কী হচ্ছে?’

Published by:

Share Link:

More Releted News:

পুলিশের অনুমতি না মেলায় বৃহস্পতিবার রাহুল গান্ধির বঙ্গ সফর বাতিল

সালানপুরে বলিউডের ‘গ্ল্যামার কুইন’ মন্দাকিনীর রোড’শো ঘিরে জনজোয়ার

নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষক বদল কেন, সদুত্তর দিতে পারলেন না মনোজ

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী টোটোকে ধাক্কা বেপরোয়া লরির, মৃত্যু বৃদ্ধার, জখম ৪

কলিন্স লেনে মিটিং করার অনুমতি না পেয়ে চা খেয়ে জনসংযোগ সারলেন মমতা

মোদির ঝালমুড়ির পাল্টা, ভোটপ্রচারে বেরিয়ে ফুচকা খেলেন তৃণমূল প্রার্থী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ