চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কংসাবতী নদী সাঁতরে বাড়ি ফিরতে গিয়ে জলের স্রোতে তলিয়ে গেলেন বলরামপুরের এক ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম : টানা বর্ষনে ভেসে গিয়েছে নদীর উপর বাঁশের সাঁকো।নাবাল খেটে ভরা নদী সাঁতরে বাড়ি ফেরার সময় ভেসে গেলেন এক ব্যক্তি। তাকে উদ্ধার করার জন্য পুলিশ, বিপর্যয় মোকাবিলা দফতরের লোকজন নদীতে ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু করেছে। বিনপুর(Binpur) এক ব্লকের লালগড় থানার নেপুরা অঞ্চলের বলরামপুর গ্রামের বাসিন্দা ক্ষুদিরাম পাতর(Khudiram Patar) (৫৫) শুক্রবার বিকেল সাড়ে তিনটে নাগাদ বাঁকুড়ার সারেঙ্গা ব্লকের মাজুরার দিক থেকে কংসাবতী নদী সাঁতরে লালগড় থানার বলরামপুর গ্রামের দিকে আসছিলেন। গ্রামের কাছাকাছি চলে এলেও নদীর জলে তীব্র স্রোতে তাকে ভাসিয়ে নিয়ে যায়। ওই দিন সন্ধ্যে পর্যন্ত স্থানীয়রা তাকে খোঁজাখুজি করলেও পান নি।

এদিন শনিবার সকাল থেকে পুলিশ,বিপর্যয় মোকাবিলা দফতরের লোকজন জন নদীতে বোট এবং ডুবুরি নামিয়ে তল্লাশি চালাচ্ছে। উল্লেখ্য নেপুরা অঞ্চলের মির্জাপুর এবং বলরামপুর গ্রামের মাঝে কংসাবতী নদীর উপর বাঁশের ফেয়ার ওয়েদার সেতুটি টানা বর্ষনে এবার ভেসে গিয়েছে। ক্ষুদিরাম পাতর কয়েক দিন আগেই ঘাটালে নাবাল খাটতে গিয়েছিলেন। শুক্রবার বিকেলে তিনি বাড়ি ফিরছিলেন। বর্তমানে নদী ঘাটে নৌকা চলাচল বন্ধ রয়েছে। এদিকে সাঁকোও ভেসে গিয়েছে। তিনি সাঁতরে বাড়ি ফেরার চেষ্টা করছিলেন।

কিন্তু গ্রামের কাছাকাছি এসে পৌছালেও শেষ রক্ষা হয় নি। স্রোতের টানে ভেসে যান।স্থানীয় বাসিন্দা, অঞ্চল তৃণমূলের প্রাক্তন সভাপতি অনুপ বিশ্বাস বলেন ” ভরা নদী সাঁতরে বাড়ি ফেরার চেষ্টা করছিলেন। কিন্তু কংসাবতী নদী এখন জলে টইটম্বুর। স্রোতের টানে ভেসে গিয়েছেন ক্ষুদিরাম পাতর। স্থানীয় মানুষ, পুলিশ, বিপর্যয় মোকাবিলা দফতরের লোকজন চেষ্টা চালাচ্ছেন উদ্ধার করার। “

Published by:

Share Link:

More Releted News:

নিখোঁজ অভিজিৎ গাঙ্গুলী,ভোট প্রচারে নেই সাংসদ,পড়ল একাধিক নিখোঁজ পোষ্টার

বিধানসভা নির্বাচনে মদের দোকান খোলা–বন্ধের নিয়মে ব্যাপক রদবদল, চাপ সুরাপ্রেমীদের

ফরাক্কায় কংগ্রেস কর্মীর বাড়ির ছাদে ভয়াবহ বোমা বিস্ফোরণ, ভেঙে পড়ল পাঁচিল

ব্রাত্য লাল, তুমুল রেষারেষি চলছে গেরুয়া–সবুজের মধ্যে, বড়বাজারে তুঙ্গে চর্চা

‘‌বাংলার মানুষ–তৃণমূলের বন্ধন প্রতিশ্রুতির ভিত্তিতে গড়ে ওঠেনি’‌, বার্তা ঘাসফুলের

কলকাতা পুলিশের ডিসি শান্তনু ও ২ ছেলেকে ইডির তলব, সোনা পাপ্পু যোগে তদন্ত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ