চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

একাদশ-দ্বাদশ নিয়োগ মামলায় চার্জ গঠন, আদালতে ভার্চুয়াল হাজিরা পার্থর

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি : প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ ২১ জনের বিরুদ্ধে চার্জগঠন আলিপুরে বিশেষ সিবিআই আদালতে। বৃহস্পতিবার চার্জগঠন হওয়ার পরেই, এবার চালু হবে বিচারপ্রক্রিয়া। এসএসসি-র একাদশ-দ্বাদশ নিয়োগ মামলায় গঠিত হওয়া চার্জে রয়েছে বাছাই করা কয়েকটি নাম। শুধু পার্থ চট্টোপাধ্যায়ই নন, তাঁর সঙ্গে রয়েছে প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী, তাঁর মেয়ে, এসএসসি-র উপদেষ্টা কমিটির প্রধান সহ মোট ২১জন।

অন্যদিকে জানা গিয়েছে, এসএসসি-র এই মামলায় বৃহস্পতিবার ভার্চুয়াল হাজিরা দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। এদিন কালো চশমা পড়ে আদালতে দেখা গিয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। বুধবারই তাঁর চোখের অস্ত্রপচার হয়েছে। চোখের অপারেশনের পরের দিনেই চোখে চশমা পড়ে আদালতে এলেন তিনি। বৃহস্পতিবার আলিপুর আদালতে হাজিরা দিয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারী, তাঁর মেয়ে অঙ্কিতা অধিকারীও। পার্থ, অঙ্কিতা, পরেশ-সহ মোট ২১ জনের বিরুদ্ধে চার্জ গঠন হয়েছে আদালতে।

উল্লেখ্য আগেই ইডির মামলায় জামিন পেয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। গত ৩ সেপ্টেম্বর নবম-দশম এবং একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় আলিপুরে সিবিআই বিশেষ আদালতে জামিন পেয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। কিন্তু পার্থর জেলমুক্ত হয়নি। বর্তমানে জেলেই থাকতে হচ্ছে তাঁকে। এবার তাঁর বিরুদ্ধে আদালতে চার্জ গঠনও হয়েছে। নিজের মুক্তি চেয়ে হাসপাতালের বিছানা থেকেই সওয়াল করেছেন পার্থ চট্টোপাধ্যায়।

পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, তাঁকে মুক্তি দিয়ে সমাজের সামনে দাঁড়াতে দেওয়া হোক। যাঁদের নিয়োগ করার কথা বলা হচ্ছে, তাঁদের তিনি নিয়োগ করেননি। নিয়োগ করেছে এসএসসি। অভিমান করে তিনি বলেছেন, যাঁরা দোষ করছে, তাঁদের কিছু হচ্ছে না। পার্থ চট্টোপাধ্যায় ছাড়া ২১ জনের তালিকায় রয়েছেন, পরেশ অধিকারী, অঙ্কিতা অধিকারী, শান্তিপ্রসাদ সিনহা, সুবীরেশ ভট্টাচার্য, সমরজিৎ আচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, অশোক সাহা, পর্ণা বসুর। নাম রয়েছে নাইসা আধিকারিক পঙ্কজ বনশল, নীলাদ্রি দাসেরও।

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচনে আগে কলকাতায় গঙ্গার পাড়ে ধরা পড়ল বিপুল পরিমাণ গাঁজা, ধৃত ২

কয়লা পাচার মামলায় আইপ্যাকের ডিরেক্টরকে তলব ইডির

কলকাতায় গরম বেড়ে হবে ৩৭ ডিগ্রি, পশ্চিমাঞ্চলে তাপমাত্রা পৌঁছবে ৪১’র ঘরে

প্রথম দফার ভোটের দিন রাজ্যে থাকবেন মোদি-শাহ, বড় পরিকল্পনা বিজেপির

ভয় পেয়ে বিজেপি এজেন্সির চাপ দিচ্ছে, ভবানীপুরে কমিউনিটি বৈঠকে তোপ মমতার

শীতলকুচির নাম বদলে বিজেপি লিখল ‘শীতলকুচ’, তুলোধনা করল তৃণমূল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ