চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পশ্চিম মেদিনীপুরে তৃণমূল সুনামিতে ভেসে গেল বিজেপি-সিপিএম

নিজস্ব প্রতিনিধি: পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের ৬০ আসনের সবকটিতেই জয়ী হল তৃণমূল কংগ্রেস। জোড়াফুলের ঝড়ে উড়ে গেল বিজেপি, বাম ও কংগ্রেস।  মঙ্গলবার শুরু হওয়া পঞ্চায়েত ভোটের গণনা শেষ হওয়ার পর পশ্চিম মেদিনীপুরের তৃণমূল কর্মী সমর্থকরা উচ্ছ্বাসে ফেটে পড়েছেন।

পশ্চিম মেদিনীপুরের ফল অনুযায়ী, এই জেলায় জেলা পরিষদের আসন রয়েছে মোট ৬০টি। জেলা পরিষদের সমস্ত আসনেই জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থীরা। এই জেলায় পঞ্চায়েত সমিতির আসন রয়েছে মোট ২১টি। বিরোধীদের ধুয়ে মুছে পঞ্চায়েত সমিতির ২১ আসনেই জয়ী হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। জেলায় গ্রাম পঞ্চায়েতের সংখ্যা মোট ২১১টি। ২১১ গ্রাম পঞ্চায়েতের মধ্যে শুধু শাসকদল তৃণমূল কংগ্রেস দখল করেছে ১৯৬টি পঞ্চায়েত। বাকি ১৫ পঞ্চায়েতের মধ্যে বিজেপি পেয়েছে ৭টি এবং ৮টি পঞ্চায়েতের ভাগ্য এখনও ঝুলে রয়েছে।

উল্লেখ্য পশ্চিম বর্ধমানে জেলা পরিষদের ১৮টি আসনের সব কটিতে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। জেলা পরিষদের কোনও আসনে বিরোধীরা দাঁত ফোটাতে পারেনি। পশ্চিম বর্ধমানে গ্রাম পঞ্চায়েতে ৯৪১টি আসন এবং পঞ্চায়েত সমিতিতে ১৬৫টি আসনেঈ জয়ী হয়েছে শাসকদল তৃণমূল।

Published by:

Share Link:

More Releted News:

গঙ্গায় স্নান করতে নেমে পরপর তলিয়ে গেল ৪ ছাত্র

ভোট বঙ্গে রাজনৈতিক কৌশল, ঝাড়গ্রামে ঝালমুড়ি খেলেন মোদি

‘পবিত্রকে জেতালে ৫০ দিনের মধ্যে হলদি নদীর উপর সেতু’‌, নন্দীগ্রামে আশ্বাস অভিষেকের

নিউটাউনে নালার ধার থেকে ৫০০ আধার কার্ড উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

‘অনুপ্রবেশকারীদের সাহস বেড়ে গিয়েছে’, বেলদার সভা থেকে আক্রমণ মোদির

বামফ্রন্টের ‘শূন্যতা’ কি কাটবে? জানিয়ে দিলেন বিমান বসু

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ