চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ পথ অবরোধে সামিল পড়ুয়ারা

নিজস্ব প্রতিনিধি, উত্তর দিনাজপুর: গত নভেম্বর মাসের ২৬ তারিখে বাড়ি থেকে প্রায় ৩০০ মিটার দুরে একটি ঝোপ থেকে পুনম হরিজন নামে এক নাবালিকা ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ওই ঘটনায় উত্তর দিনাজপুরের গোয়ালপোখর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল। শুক্রবার গোয়ালপোখরের গতি এলাকায় ওই নাবালিকা ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ তুলে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্কুল পড়ুয়ারা। এদিন গতি হাই স্কুলের সামনে ধর্ষণ ও খুনের অভিযোগে উত্তাল হল এলাকা। অবরোধে সামিল হল অবরোধ স্কুলেরেই ছাত্র ছাত্রীরা। এর জেরে ব্যাপক যানজট সৃষ্টি হয় গোয়ালপোখর এলাকায়।

পরিবারের অভিযোগ, ওই ছাত্রী গত ২৫ নভেম্বর বাড়ি থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল। পরে দিন একটি ঝোপ থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। কিন্তু এখনও ওই রহস্যের কিনারা হয়নি বলেই দাবি পরিবারের। এদিন ওই ছাত্রীর স্কুলের সহপাঠীরাই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুর করে। গতি হাই স্কুলের পড়ুয়াদের দাবি, অবিলম্বে মূল অভিযুক্তদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তি দিতে হবে। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গোয়ালপোখর থানার পুলিশ। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তাঁরাই পড়ুয়াদের বুঝিয়ে সুঝিয়ে অবরোধ তোলে। পরে স্বাভাবিক হয় যান চলাচল।

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচনে আগে কলকাতায় গঙ্গার পাড়ে ধরা পড়ল বিপুল পরিমাণ গাঁজা, ধৃত ২

কয়লা পাচার মামলায় আইপ্যাকের ডিরেক্টরকে তলব ইডির

কলকাতায় গরম বেড়ে হবে ৩৭ ডিগ্রি, পশ্চিমাঞ্চলে তাপমাত্রা পৌঁছবে ৪১’র ঘরে

প্রথম দফার ভোটের দিন রাজ্যে থাকবেন মোদি-শাহ, বড় পরিকল্পনা বিজেপির

ভয় পেয়ে বিজেপি এজেন্সির চাপ দিচ্ছে, ভবানীপুরে কমিউনিটি বৈঠকে তোপ মমতার

শীতলকুচির নাম বদলে বিজেপি লিখল ‘শীতলকুচ’, তুলোধনা করল তৃণমূল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ