দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

চাকরিপ্রার্থী তরুণী বাংলা মাধ্যমে পড়েছেন জেনে ফোন কাটল ইংরেজি মাধ্যম স্কুল

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের নাম পশ্চিমবঙ্গ। অধিবাসীদের বেশিরভাগ বাংলাভাষী। সেই রাজ্যেই চাকরিপ্রার্থীকে ফোন করে বাংলা মাধ্যমে পড়াশোনা করেছেন জেনে ফোন কেটে দিল এক বেসরকারি স্কুল। এই ঘটনায় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে নিন্দা জানিয়েছেন নেটিজেনরা।

চাকরির জন্য একটি ইংরেজি মাধ্যম স্কুলে আবেদন করেছিলেন নদিয়ার কল্যাণীর বাসিন্দা প্রত্যূষা সরকার। প্রত্যূষা সরকার নামে ওই তরুণী জানান, তিনি কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক স্তরের পড়াশোনা করেছেন। তারপর বিএড করেছেন। পড়াশোনার মাঝে সম্প্রতি সোদপুরের একটি ইংরেজি মাধ্যম স্কুলে চাকরির জন্য আবেদন করেছিলেন প্রত্যূষা। তাঁর অভিযোগ, গত বুধবার সোদপুরের ওই ইংরেজি মাধ্যম স্কুল থেকে তাঁকে ফোন করা হয়েছিল। ফোন করে প্রত্যূষার কাছে স্কুলের তরফে জানতে চাওয়া হয়, কোন স্কুল থেকে তিনি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ করেছেন। জবাবে তিনি স্কুলের নাম জানালে আবার প্রশ্ন করা হয় সেই স্কুল দুটি বাংলা মাধ্যম কি না। এরপর জবাবে প্রত্যূষা জানান, তিনি বাংলা মাধ্যম স্কুল থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করেছেন। তাঁর দাবি, তখনই মুখের উপর ফোন কেটে দেন ওই স্কুলের প্রতিনিধি।

এরপর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরে নিজের ক্ষোভ প্রকাশ করেন প্রত্যূষা। তিনি জানান, বাংলা মাধ্যমে পড়াশোনা করেছি শুনে যেভাবে মুখের উপর ফোন কেটে দেওয়া হয়, তা অত্যন্ত অপমানজনক ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হওয়ার পাশাপাশি সোদপুরের ওই স্কুলে আবার ফোন করেন প্রত্যূষা। ফোন করে জানতে চান কেন তাঁর ফোন কেটে দেওয়া হয়েছিল। যদিও আবার ফোন কেটে দেওয়া হয় বলে অভিযোগ তাঁর। প্রত্যূষার প্রশ্ন তোলেন, ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করার পরেও আমাদের এই ধরণের প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে দিনের পর দিন। বাংলা মিডিয়ামে পড়ে ইংরেজি ভাষার শিক্ষক হতে চাওয়াটা কি অন্যায়ের?

Published by:

Share Link:

More Releted News:

‘‌বাংলায় বিজেপির জেতার কোনও ক্ষমতা নেই’‌, শহরের সন্ধ্যায় তোপ মমতার

রাতের শহরে নজরদারিতে আইপিএস অফিসাররা, ভোট মরশুমে কলকাতা পুলিশের কড়াকড়ি

প্রথম দফায় মহিলা ভোট পড়েছে ৯৩ শতাংশ, লক্ষ্মীর ভাণ্ডার এফেক্ট বিশ্বাস তৃণমূলের

বেনজির ঘটনা, হিঙ্গলগঞ্জের ওসির অপসারণের বিরুদ্ধে সরব তৃণমূল ও বিজেপি প্রার্থী

পুলিশ পর্যবেক্ষকদের নিরপেক্ষতা নেই, নির্বাচন কমিশনে কড়া নালিশ ঠুকল তৃণমূল

হিন্দু মহিলাকে রক্ত দিয়ে প্রাণ বাঁচালেন মুসলিম যুবক, সম্প্রীতির নজির বনগাঁয়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ