দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নিয়োগ প্রক্রিয়া শুরু করল এসএসসি, ১০ নভেম্বর থেকে শুরু কাউন্সেলিং

নিজস্ব প্রতিনিধি: শারীরশিক্ষা বিষয়ের জন্য ৮৫০ টি ও কর্মশিক্ষার জন্য ৭৫০ টি শূন্যপদ আগেই তৈরি করা হয়েছিল রাজ্য মন্ত্রিসভার বৈঠক করে। এবার এই পদগুলিতে নিয়োগ প্রক্রিয়া শুরু করল স্কুল সার্ভিস কমিশন। আগামী ১০ নভেম্বর থেকে শুরু হবে কাউন্সেলিং প্রক্রিয়া।

শারীরশিক্ষা বিষয়ে ৮৫০ ও কর্মশিক্ষা বিষয়ে ৭৫০ মিলিয়ে মোট ১৬০০ শূন্যপদ তৈরি হয়েছে এসএসসিতে। ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীদের নিয়োগের জন্য এই পদ তৈরি করা হয়েছিল। পুজোর আগে বিজ্ঞাপন দিয়ে এই পদগুলিতে নিয়োগের কথা জানিয়েছিল এসএসসি। সেই বিজ্ঞপ্তির এক মাস যেতে না যেতেই নিয়োগের জন্য কাউন্সেলিংয়ের তারিখ ঘোষণা করল এসএসসি। আগামী ১০ নভেম্বর থেকে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে বলে স্কুল সার্ভিস কমিশনের তরফে জানান হয়েছে।

প্রসঙ্গত, নিয়োগের দাবিতে রাস্তায় নেমে দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছে এসএসসির শারীরশিক্ষা ও কর্মশিক্ষা বিষয়ের চাকরিপ্রার্থীরা। সেই আবহে কাউন্সেলিংয়ের তারিখ ঘোষণা করায় স্বাভাবিকভাবে খুশি চাকরিপ্রার্থীরা। কাউন্সেলিংয়ের পর নিয়োগপত্র দেওয়া হবে চাকরিপ্রার্থীদের। এসএসসি সূত্রে খবর, প্রথম পর্যায়ে শারীরশিক্ষা ও কর্মশিক্ষা চাকরিপ্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া শুরু হলেও, এরপর নবম ও দশম শ্রেণীর বঞ্চিত চাকরি প্রার্থীদেরও নিয়োগ প্রক্রিয়া শুরু করবে এসএসসি।

উল্লেখ্য নিয়োগ দুর্নীতি নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। নিয়োগের দাবিতে প্রতিদিন শহরের পথে আন্দোলনে নামছেন চাকরিপ্রার্থীরা। ইতিমধ্যে আদালতের নির্দেশে নিয়োগ মামলার তদন্তে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সেই আবহে স্কুল সার্ভিস কমিশনের এই সিদ্ধান্তে খুশি চাকরিপ্রার্থীরা।

Published by:

Share Link:

More Releted News:

‘‌বাংলায় বিজেপির জেতার কোনও ক্ষমতা নেই’‌, শহরের সন্ধ্যায় তোপ মমতার

রাতের শহরে নজরদারিতে আইপিএস অফিসাররা, ভোট মরশুমে কলকাতা পুলিশের কড়াকড়ি

প্রথম দফায় মহিলা ভোট পড়েছে ৯৩ শতাংশ, লক্ষ্মীর ভাণ্ডার এফেক্ট বিশ্বাস তৃণমূলের

বেনজির ঘটনা, হিঙ্গলগঞ্জের ওসির অপসারণের বিরুদ্ধে সরব তৃণমূল ও বিজেপি প্রার্থী

পুলিশ পর্যবেক্ষকদের নিরপেক্ষতা নেই, নির্বাচন কমিশনে কড়া নালিশ ঠুকল তৃণমূল

হিন্দু মহিলাকে রক্ত দিয়ে প্রাণ বাঁচালেন মুসলিম যুবক, সম্প্রীতির নজির বনগাঁয়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ