দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কালীপুজোর আগেই শুরু আপার প্রাইমারির ইন্টারভিউ, জেনে নিন কবে ও কখন

নিজস্ব প্রতিনিধি: নিয়োগ বিষয়ে এবারে চাকরিপ্রার্থীদের মুখে হাসি ফোটাল স্কুল সার্ভিস কমিশন। ইন্টারভিউ প্রক্রিয়া নিয়ে এদিন সুখবর শোনালেন এসএসসি (SSC) চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। জানা গিয়েছে, কালীপুজোর আগেই শুরু হয়ে যাবে সমস্ত প্রক্রিয়া।

জানা গিয়েছে, অক্টোবর মাসের ২১,২২,২৮ এবং ২৯ তারিখ ও নভেম্বর মাসের ১ থেকে ৪ তারিখ পর্যন্ত চলবে এই ইন্টারভিউ। এদিন চেয়ারম্যান জানিয়েছেন, ১৫৮৫ জন চাকরি প্রার্থী ইন্টারভিউতে বসার সুযোগ পাচ্ছেন। তাঁদের নাম রয়েছে আদালতে জমা দেওয়া হলফনামাতেও। জানা গিয়েছে, আজ বিকেল থেকেই ইন্টারভিউইয়ের জন্য ইন্টিমেশন লেটার ডাউনলোড করা যাবে।

চেয়ারম্যান এদিন বলেন, অনেকে আবেদন জানিয়েছিলেন কমিশনের গ্রিভ্যান্স রিড্রাসালে। তাঁদের মধ্যে যারা যোগ্য তাঁদের ডাকা হচ্ছে ইন্টারভিউয়ের জন্য। ইন্টারভিউয়ের পরে সমস্ত নম্বর খতিয়ে দেখে নিয়োগ হবে বলেও জানান তিনি। আরও বলেন, ২০১২ সালের টেট প্রার্থী যারা, এই তালিকায় রয়েছে তাঁদের নামও। উল্লেখ্য কমিশন সূত্রে জানা গিয়েছে, ইন্টারভিউ কললেটারেই দেওয়া থাকবে শিডিউল।

চেয়ারম্যান জানিয়েছেন, যারা ডাক পাচ্ছেন তাঁরা যেন প্রস্তুতির জন্য উপযুক্ত সময় পান, সেই দিকে লক্ষ্য রেখেই দিনের ব্যবধান রাখা হয়েছে। উল্লেখ্য, প্রথম দফায় যারা ডাক পাচ্ছেন তাঁদের হাতে সময় থাকছে অন্তত ১ সপ্তাহ।

Published by:

Share Link:

More Releted News:

‘‌বাংলায় বিজেপির জেতার কোনও ক্ষমতা নেই’‌, শহরের সন্ধ্যায় তোপ মমতার

রাতের শহরে নজরদারিতে আইপিএস অফিসাররা, ভোট মরশুমে কলকাতা পুলিশের কড়াকড়ি

প্রথম দফায় মহিলা ভোট পড়েছে ৯৩ শতাংশ, লক্ষ্মীর ভাণ্ডার এফেক্ট বিশ্বাস তৃণমূলের

বেনজির ঘটনা, হিঙ্গলগঞ্জের ওসির অপসারণের বিরুদ্ধে সরব তৃণমূল ও বিজেপি প্রার্থী

পুলিশ পর্যবেক্ষকদের নিরপেক্ষতা নেই, নির্বাচন কমিশনে কড়া নালিশ ঠুকল তৃণমূল

হিন্দু মহিলাকে রক্ত দিয়ে প্রাণ বাঁচালেন মুসলিম যুবক, সম্প্রীতির নজির বনগাঁয়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ