দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বঙ্গোপসাগরে শক্তিশালী নিম্নচাপ, বঙ্গে ব্যাকফুটে শীত

নিজস্ব প্রতিনিধি : বঙ্গোপসাগরে নতুন করে ঘনাচ্ছে নিম্নচাপ। এর প্রভাবে নভেম্বরের শেষ লগ্নে ফের সেট চড়তে শুরু করেছে পারদ। নভেম্বরের শুরুর দিকে রাজ্যের তাপমাত্রা বেশ কিছুটা নেমেছিল। শীতের আমেজ টের পাচ্ছিল বঙ্গবাসী। কিন্তু চলতি সপ্তাহের শুরু থেকেই কলকাতা সহ রাজ্যের সর্বত্র তাপমাত্রা বাড়তে শুরু করেছে।

আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, বঙ্গোপসাগরের ওপর এর একটি নিম্নচাপ তৈরীর আশঙ্কা তৈরি হয়েছে। তবে তার প্রাথমিক অভিমুখ সম্পর্কে এখনো জানা যায়নি। নতুন করে তৈরি হওয়া এই নিম্নচাপের ফলেই কিছুটা হলেও ব্যাকফুটে শীত। ঠান্ডার আমেজ অনুভূত হতে হতেই ফের গরম টের পাচ্ছে বাংলা। হাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছে, রাতের তাপমাত্রা বিগত কয়েক দিনে কমলেও এখন সেই তাপমাত্রা বাড়তে শুরু করেছে। নিম্নচাপের এই প্রভাব পুরোপুরি না কাটা পর্যন্ত আবহাওয়ার পরিবর্তনের কোন সম্ভাবনা নেই। শীতের আমের এই মুহূর্তে টের পাবে না বাংলা।

হাওয়া অফিসের পক্ষ থেকে জানা গিয়েছে, এই নিম্নচাপের প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় উত্তর ও দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা ২ ডিগ্রি বৃদ্ধি পাবে। পাশাপাশি শনি ও রবিবার উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় সামান্য বৃষ্টি হতে পারে। বিগত কয়েকদিনেই রাতের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশ কিছুটা নিচে ছিল। আগামী ৭ দিন স্বাভাবিকের আশেপাশেই তাপমাত্রা ঘোরাফেরা করবে। ফলে শিরশিরে শীতের অনুভূতিও এখন পাবে না বাংলা। জাকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা এই মুহূর্তে নেই। তবে সকালের দিকে দক্ষিণ ২৪ পরগনা সহ কিছু কিছু জায়গায় দক্ষিণবঙ্গে কুয়াশা জারি থাকবে।

Published by:

Share Link:

More Releted News:

‘‌বাংলায় বিজেপির জেতার কোনও ক্ষমতা নেই’‌, শহরের সন্ধ্যায় তোপ মমতার

রাতের শহরে নজরদারিতে আইপিএস অফিসাররা, ভোট মরশুমে কলকাতা পুলিশের কড়াকড়ি

প্রথম দফায় মহিলা ভোট পড়েছে ৯৩ শতাংশ, লক্ষ্মীর ভাণ্ডার এফেক্ট বিশ্বাস তৃণমূলের

বেনজির ঘটনা, হিঙ্গলগঞ্জের ওসির অপসারণের বিরুদ্ধে সরব তৃণমূল ও বিজেপি প্রার্থী

পুলিশ পর্যবেক্ষকদের নিরপেক্ষতা নেই, নির্বাচন কমিশনে কড়া নালিশ ঠুকল তৃণমূল

হিন্দু মহিলাকে রক্ত দিয়ে প্রাণ বাঁচালেন মুসলিম যুবক, সম্প্রীতির নজির বনগাঁয়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ