যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে দার্জিলিংয়ের বাড়িতে ফিরলেন দুই পড়ুয়া

প্রচণ্ড ঠাণ্ডায় কখনও জঙ্গল পেরিয়ে, কখনও গ্রামের রাস্তা ধরে তাঁরা অবিরাম হেঁটে গিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে ফিরলেন দার্জিলিংয়ের দুই পড়ুয়া অলোক মিশ্র ও ক্যালসেইন ক্যালসো ভুটিয়া। বৃহস্পতিবার দিল্লি থেকে বাগডোগরা বিমানবন্দরে নামেন তাঁরা দু’জন। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে ভয়াবহ পরিস্থিতির মুখে পড়ে গিয়েছে অসহায় ভারতীয় পড়ুয়ারা। প্রাণ বাঁচিয়ে দেশে ফিরতে তাঁদের অনেককেই চূড়ান্ত দুর্ভোগের শিকার হতে হয়েছে এবং হচ্ছে। এরই মধ্যে প্রতিকূল পরিস্থিতিতে পায়ে হেঁটে দুর্গম পথ পাড়ি দিয়ে পোল্যান্ড সীমান্তে পৌঁছে কোনওক্রমে দেশে ফেরার বিমান ধরে দেশে ফিরলেন দার্জিলিংয়ের দুই পড়ুয়া।

গোলা-গুলির মাঝেই মাইনাস ৫ ডিগ্রি তাপমাত্রায় কখনও জঙ্গল, কখনও গ্রামের রাস্তা ধরে ৪৫ কিলোমিটার হেঁটে তাঁরা পৌঁছেছিলেন পোল্যান্ড সীমান্তে। আর সেখান থেকেই দেশে ফেরার বিমান ধরেন লাভিভ মেডিকেল মিশন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের পড়ুয়া ক্যালসেইন ক্যালসো ভুটিয়া ও তৃতীয় বর্ষের অলোক মিশ্র। দু’জনেই দার্জিলিঙের বাসিন্দা। 

তাঁরা জানিয়েছেন যে, এই এক সপ্তাহের যাত্রার অভিজ্ঞতা অত্যন্ত কঠিন ছিল। কোনও যোগাযোগ ব্যবস্থা ছিল না। প্রচণ্ড ঠাণ্ডায় কখনও জঙ্গল পেরিয়ে, কখনও গ্রামের রাস্তা ধরে তাঁরা অবিরাম হেঁটে গিয়েছেন। লক্ষ্য ছিল পোল্যান্ড সীমান্ত। অবশেষে গন্তব্যে পৌঁছন তাঁরা। আর সেখানে গিয়ে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগের পর দেশে ফেরার বিমানে ওঠেন তাঁরা। দেশে ফেরার জন্য তাঁরা যখন চূড়ান্ত দুর্ভোগের মধ্যে ছিলেন, তখন উৎকণ্ঠায় ছিল তাঁদের পরিবার। অবশেষে দেশে ফিরে আসতে পেরে স্বস্তিতে সবাই।

এমনই ভয়ঙ্কর অবস্থা হয়েছে আরও অনেকেই। ইউক্রেনে আটক ভারতীয়দের দেশে ফেরাতে চলছে অপারেশন গঙ্গা। দেশে ফিরে অনেকেই জানিয়েছেন, তাঁদের অসহনীয় অভিজ্ঞতার কথা। তাঁরা বলছেন, দেশে ফিরতে পেরে তাঁদের খুশির শেষ নেই। দেশে ফিরে নিরাপদ বোধ করছেন তাঁরা। ওই পড়ুয়ারা জানিয়েছেন, ইউক্রেনের পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। 

ভাগ্নের মুখ থেঁতলে গিয়েছিল, চোরবাগানের পদপিষ্টের ঘটনায় নিহত ১৩ বছরের প্রাঞ্জল, শোকে পাথর মামা

সৌদি আরবে ভেঙে পড়ল সামরিক হেলিকপ্টার, মৃত্যু দুই আধিকারিকের

ভালবেসে বিয়ে করেছিল বোন, মেনে নিতে না পেরে ভয়ঙ্কর ঘটনা ঘটালেন দাদা

চোরবাগানকাণ্ডের পর শহরের বড় পুজোগুলিতেও পরিদর্শনে বিশেষ দল গড়ল রাজ্য, প্রকাশ্যে নিহতদের নাম

চোরবাগান সর্বজনীনে মৃত্যুমিছিল, গ্রেফতার পুজো কমিটির সম্পাদক-সহ ৭

বক্সঅফিসে সমস্ত রেকর্ড ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে ‘জেলর ২’, তিন দিনে ৪০০ কোটি ছুঁই ছুঁই ছবির আয়

বিপর্যয়ের পর চোরবাগানে জারি ১৬৩ ধারা, আর কী জানাল কলকাতা পুলিশ

চোরবাগানকাণ্ডে আটক ১৪, তদন্তে বিশেষ দল! নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

চোরবাগানে পদপিষ্টের ঘটনায় মৃত বেড়ে ১৯, আহতদের সঙ্গে দেখা করবেন শাহ

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৭ জনের, আহত ৪৫

বৃষ্টির মধ্যেই কলকাতায় এলেন অমিত শাহ, রবি সকালে যাবেন বেলুড়ে

নাবালিকা মেয়েকে যৌন হেনস্থা বাবার! স্বামীকে খুন করে রেললাইনে দেহ ফেলার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

দ্বিতীয় সপ্তমীতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস, কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?

মন্দিরে পুজো দিতে যাওয়ার পথেই মর্মান্তিক দুর্ঘটনা! পুণ্যার্থীদের পিষে দিল ধানবোঝাই ট্রাক, মৃত ১৩