লক্ষ্য পঞ্চায়েত নির্বাচন, জেলায় জেলায় কো-অর্ডিনেটর নিয়োগ তৃণমূলের

বিভিন্ন জেলায় দলের নেতৃত্বের মধ্যে সংযোগ ও সমন্বয় বাড়াতে কো-অর্ডিনেটর (Co-ordinator) নিয়োগ করল তৃণমূল কংগ্রেস (TMC)।

Share:

নিজস্ব প্রতিনিধি: পঞ্চায়তে নির্বাচনকে মাথায় রেখে ঘুটি সাজাচ্ছে শাসকদল তৃণমূল কংগ্রেস। বিভিন্ন জেলায় দলের নেতৃত্বের মধ্যে সংযোগ ও সমন্বয় বাড়াতে কো-অর্ডিনেটর নিয়োগ করল তৃণমূল কংগ্রেস (TMC)। অভিজ্ঞ ও পোড়খাওয়া নেতা নেত্রীদের এই পদে নিয়োগ করেছে রাজ্যের শাসকদল।

পঞ্চায়েত নির্বাচনে ভাল ফল করতে মরিয়া তৃণমূল কংগ্রেস। জেলায় জেলায় তৃণমূলের অন্দরে ছোটখাটো যে সমস্যা রয়েছে দ্রুত সমাধান করে দলকে আরও চাঙ্গা করে তোলাই কো-অর্ডিনেটরদের লক্ষ্য। কর্মীদের ক্ষোভ-বিক্ষোভ শুনবেন নব নিযুক্ত কো-অর্ডিনেটররা। এক নজরে দেখে নিন কোন জেলায় কাকে কো-অর্ডিনেটর পদে নিয়োগ করা হয়েছে:

কোচবিহার – উদয়ন গুহ
আলিপুরদুয়ার – প্রকাশচিক বরাইক
জলপাইগুড়ি – মহুয়া গোপ
দার্জিলিং – পাপিয়া ঘোষ
কালিম্পং –  এলবি রাই
উত্তর দিনাজপুর –  কানাইলাল আগরওয়াল
দক্ষিণ দিনাজপুর –  মৃণাল সরকার
মালদহ – আবদুল রহিম বক্সি
মুর্শিদাবাদ –  খলিলুর রহমান
নদিয়া –  মহুয়া মৈত্র
কলকাতা –  দেবাশিস কুমার
উত্তর ২৪ পরগনা – জ্যোতিপ্রিয় মল্লিক
দক্ষিণ ২৪ পরগনা – অরূপ রায়
হুগলি –  স্নেহাশিস চক্রবর্তী
পূর্ব মেদিনীপুর – সৌমেন মহাপাত্র
পশ্চিম মেদিনীপুর – অজিত মাইতি
ঝাড়গ্রাম – দুলাল মুর্মু
পুরুলিয়া – সৌমেন বেলথোড়িয়া
বাঁকুড়া – সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়
পূর্ব বর্ধমান – রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়
পশ্চিম বর্ধমান – মলয় ঘটক
বীরভূম – অভিজিৎ সিংহ

প্রসঙ্গত সম্প্রতি তৃণমূল কংগ্রেসের ব্লক কমিটিগুলিতে বদল এনেছে রাজ্যের শাসকদল। অনেকে নতুন কমিটিতে জায়গা না পেয়ে ক্ষুব্ধ রয়েছেন। কিন্তু দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, দলের কথাই শেষ কথা। দলে কোনও গ্রুপবাজি চলবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন নেত্রী। সকলকে একজোট হয়ে নির্বাচনে কাজ করার ডাক দিয়েছেন তিনি। এবার দলকে সংঘবদ্ধ করতে দায়িত্ব দেওয়া হল কো-অর্ডিনেটরদের উপর।

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক

প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩