রাজ্যসভা নির্বাচনে বাদ পড়তে চলেছেন কারা?‌ তৃণমূলের টিকিট পাচ্ছেন সাংবাদিক!‌

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ শিয়রে বিধানসভা নির্বাচন। তা নিয়ে প্রস্তুতি এখন জোরকদমে চলছে। এই বিধানসভা নির্বাচনের মহাযুদ্ধের আগেই নতুন করে রাজ্য–রাজনীতি সরগরম হয়ে উঠতে চলেছে রাজ্যসভার নির্বাচন নিয়ে। আগামী মার্চ মাসেই মেয়াদ ফুরিয়ে যাচ্ছে রাজ্যের চার রাজ্যসভা সাংসদের। আর এই চার আসনে কাদের পাঠাবে তৃণমূল কংগ্রেস সেটা নিয়েই এখন জোর চর্চা তুঙ্গে উঠেছে ঘাসফুলের অন্দরে। এবারের রাজ্যসভার নির্বাচনে একাধিক রদবদল ঘটাতে চলেছে তৃণমূল কংগ্রেস। এবার উঠে আসছে এক সাংবাদিকের নাম। তাহলে বাদ পড়ছেন কারা?‌ এই প্রশ্ন উঠতে শুরু করেছে।

এদিকে তৃণমূল সূত্রে খবর, সাকেত গোখলে আবার টিকিট নাও পেতে পারেন। সেই জায়গায় আসতে পারেন খুব পরিচিত মুখ সংবাদমাধ্যমের সাংবাদিক। তবে তাঁর নাম প্রকাশ্যে আসেনি এখনও। তৃণমূল কংগ্রেসের রাজনীতিতে সাংবাদিকদের রাজ্যসভায় পাঠানোর ঐতিহ্য নতুন নয়। আগে কুণাল ঘোষ থেকে আহমেদ হাসান ইমরানের মতো সাংবাদিকদের সংসদের উচ্চকক্ষে পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী রাজ্যসভায় যাওয়া তৃণমূলনেত্রী সাগরিকা ঘোষও একজন সাংবাদিক। এবারও সেই ধারা অব্যাহত রাখা হবে বলে সূত্রের খবর।

অন্যদিকে সাকেত গোখলের টিকিট না পাওয়া যদি নিশ্চিত হয়, তবে তাঁর ছেড়ে যাওয়া আসনে সাংবাদিক আসার সম্ভাবনাই প্রবল। আবার রাজ্যসভার আর এক বিদায়ী সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কেও রাজ্যসভায় নাও পাঠাতে পারে তৃণমূল। তৃণমূল সূত্রে খবর, ঋতব্রতকে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নামানোর পরিকল্পনা রয়েছে তৃণমূল কংগ্রেসের। সাংগঠনিক অভিজ্ঞতা এবং বাগ্মিতাকে কাজে লাগিয়ে বিধানসভায় বিরোধী দলগুলির মোকাবিলায় তাঁকে ব্যবহার করতেই এমন সিদ্ধান্ত বলে সূত্রের খবর। মৌসম বেনজির নূরের আসনেও বদল ঘটবে। সেখানে কোনও আমলাকে নিয়ে আসা হতে পারে। আবার মালদহ ও মুর্শিদাবাদ জেলার সংখ্যালঘু সমীকরণকে মাথায় রেখে ওই আসনে কোনও নতুন মহিলা মুখ, যিনি সংখ্যালঘু সম্প্রদায়ের তাঁকে নিয়ে আসা হতে পারে। তবে তাঁর নাম সামনে এখনও আনা হয়নি।

এছাড়া দলের প্রবীণ নেতা তথা রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে রাজ্যসভায় না পাঠানো নিয়ে একটা সিদ্ধান্ত হয়েছে। যদিও এখনও পর্যন্ত সেটা নিয়ে প্রকাশ্যে কিছু বলা হয়নি। সেখানে হেভিওয়েট কাউকে আনা হতে পারে। সুতরাং বিধানসভা নির্বাচনের আগে রাজ্যসভার এই নির্বাচন বড় সমীকরণের ইঙ্গিত বহন করবে। নিয়ম আছে, বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগে রাজ্যসভার ভোট ঘোষণা হলে বর্তমান বিধায়কদের রাজ্যসভার ভোটে অংশগ্রহণ করতে কোনও বাধা নেই।

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর