উৎসবের রেশ কাটতেই শিলিগুড়িতে শুরু টোটো ধরপাকড় অভিযান

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুজো, কালীপুজো শেষ হয়েছে। রাত পোহালে জগদ্ধাত্রী পুজোর দশমী। ফলে উৎসব আপাতত শেষ। আর উৎসবের আমেজ শেষ হতেই শহর জুড়ে শুরু হয়েছে পুলিশের টোটো ধরপাকড় অভিযান। কড়া নজরদারির মধ্যে দিয়ে চলছে এই অভিযান। বৃহস্পতিবার সকাল থেকেই শিলিগুড়ির এয়ারভিউ মোড় সংলগ্ন এলাকায় শুরু হয় পুলিশের বিশেষ অভিযান। বৃষ্টি মাথায় নিয়েই চলে ধরপাকড়। বেআইনি ভাবে চলা টোটো ও বৈধ কাগজপত্রবিহীন যানবাহনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করছে শিলিগুড়ি ট্রাফিক পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শহরের বিভিন্ন এলাকায় ট্রাফিক জ্যাম ও দুর্ঘটনার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে কাগজপত্রহীন টোটো। টোটোর দৌরাত্ম্যে মানুষের রাস্তায় হাঁটা চলার জায়গা নেই। তাই নিয়মবহির্ভূতভাবে চলা এই যানবাহনগুলিকে চিহ্নিত করে আটক করা হচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকে একাধিক টোটো বাজেয়াপ্ত করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, হঠাৎ এই ধরপাকড় অভিযানে ক্ষুব্ধ বহু টোটোচালক। অনেকেই অভিযোগ করেছেন, উৎসবের পরপরই এই অভিযান চালানোয় তাঁদের জীবিকা হুমকির মুখে পড়েছে। অনেকেই রয়েছেন যাদের টোটো চালিয়েই সংসার চলে। এইভাবে ধরপাকড় হলে পেটে টান পড়বে। অন্যদিকে, পুলিশ কর্তাদের বক্তব্য শহরের শৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থেই এই পদক্ষেপ করা হয়েছে। স্থানীয়দের কাছ থেকে টোটো নিয়ে অনেক অভিযোগ আসছিল। সেই জন্যই তড়িঘড়ি অভিযান চালানো হয়।  

উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই শিলিগুড়িতে টোটোর সংখ্যা ব্যাপক হারে বেড়েছে। ফলে যানজটের পাশাপাশি বেড়েছে বিশৃঙ্খলতা। যথেচ্ছাচার করছেন টোটোচালকরা, এমনটাই দাবি। উঠছিল একাধিক অভিযোগও। তাই উৎসবের শেষে শহরে যানবাহন নিয়ন্ত্রণে এবার কঠোর অবস্থান নিল শিলিগুড়ি পুলিশ প্রশাসন।

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান