৩১-এ পা! অনন্য থিয়েটারের ৫দিনের নাট্য উৎসবের সূচনা

কালিয়াগঞ্জের অন্যতম নাট্য দল অনন্য থিয়েটার'র ৩১ তম জন্মদিন উপলক্ষ্যে মঙ্গলবার, ২২ মার্চ ৫ দিন ব্যাপী নাট্য উৎসবের সূচনা করা হয়।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শিল্প সংস্কৃতিতে সবসময় এগিয়ে রয়েছে বাংলা। বাংলার আনাচেকানাচে লুকিয়ে রয়েছে বিভিন্ন শিল্পকলা আর বহু শিল্পী। বাংলার সংস্কৃতির সঙ্গে আদিকাল থেকে নিবিড় যোগাযোগ রয়েছে যাত্রাপালা ও থিয়েটারের। কালের গতিতে সেই শিল্পকলায় আরও পরিবর্তন এসেছে। সেরকমই নাট্যচর্চার শহর হিসাবে সবসময় এগিয়ে রয়েছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহর। এখানে রয়েছে বেশ কয়েটি নাট্যদল। যারা সুনামের সাথে রাজ্যের বিভিন্ন প্রান্তে নাটক পরিবেশন করে চলেছে সুদীর্ঘকাল ধরে। সেই মত কালিয়াগঞ্জের অন্যতম নাট্য দল অনন্য থিয়েটার’র ৩১ তম জন্মদিন উপলক্ষ্যে মঙ্গলবার, ২২ মার্চ ৫ দিন ব্যাপী নাট্য উৎসবের সূচনা করা হয়। এদিন ৩১টি প্রদীপ প্রজ্জ্বলিত করে অনন্য থিয়েটারের জন্মদিন উদযাপিত হয়।

অনুষ্ঠানের শুভ সূচনা করেন কালিয়াগঞ্জের বিশিষ্ট নাট্যকার শান্তুনু দাস। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন অনন্য থিয়েটারের সভাপতি রঞ্জন মোদক, সম্পাদক বিভূভূষণ সাহাসহ অন্যান্যরা। এই ৫ দিনের বিশেষ নাট্যমেলায় অংশ নিয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তের নাট্য দল। যারা এই কদিন বিভিন্ন ধারার নাটক পরিবেশন করবে। প্রথম দিন থেকে এই নাট্যমেলায়  নাটক দেখতে উপচে পড়েছিল ভিড়।  নজমূ নাট্য নিকেতনে ভির জমান নাট্যপ্রেমী মানুষেরা।

সভাপতি রঞ্জন মোদক জানান,করোনা অতিমারির কারণে নাট্যচর্চা এক প্রকার বন্ধ ছিলো দীর্ঘদিন। করোনা অতিমারি এখন অনেকটাই স্বাভাবিক তাই অনন্য থিয়েটারের ৩১ তম জন্ম দিন উপলক্ষ্যে ৫ দিন ব্যাপী নাট্য উৎসবের আয়োজন করা হয়েছে।

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের