দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ক্ষমতায় এলে পুরো এনকাউন্টার হবে, বিস্ফোরক সুকান্ত

নিজস্ব প্রতিনিধিঃ ভোট মিটতেই সামনে এসেছে এক্সিট পোলের তথ্য । আর সেখানেই দেখা গিয়েছে বাংলা থেকে বিপুল ভোটের জয়লাভ করবে বিজেপি। এই তথ্য সামনে আসতেই বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার । শুধু তাই নয়  তিনি রীতিমত হুঁশিয়ারি দিয়েছেন।

কি বলেছেন রাজ্য বিজেপি সভাপতি? তিনি জানান,’তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে তাদের সময় আসন্ন। আমি কিন্তু স্পষ্ট করে গুন্ডা মস্তানদের বলে দিতে চাই বিজেপি ক্ষমতায় আসছে। আর বিজেপি ক্ষমতায় আসার পর বিজেপির কোনও নেতাকে ধরে দলে আসলেও রেহাই নেই। উত্তরপ্রদেশের মত  ট্রিটমেন্ট হবে, পুরো এনকাউন্টার হবে। ‘এখান থেকেই সামনে এল যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে কি কি ঘটনা হতে চলেছে বাংলায়।

বলা বাহুল্য, এনকাউন্টারের জন্য যথেষ্ট সমালোচনার মধ্যে পড়তে হয়েছে উত্তর প্রদেশেক যোদী আদিত্যনাথ সরকারকে। যদি  বিজেপি ক্ষমতায় আসে বাংলাও কি উত্তরপ্রদেশ হবে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। অন্যদিকে, লোকসভা নির্বাচন শেষ হতেই বাংলায় একের পর এক এলাকায় দেখা গিয়েছে অশান্তির ছবি। নদিয়া এবং সন্দেশখালিতে শুরু হয়েছে ভোট পরবর্তী হিংসা।  এলাকার মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে ও এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপর পুলিশ। এই আবহে বিস্ফোরক মন্তব্য  করল বিজেপি।

Published by:

Share Link:

More Releted News:

‘‌বাংলায় বিজেপির জেতার কোনও ক্ষমতা নেই’‌, শহরের সন্ধ্যায় তোপ মমতার

রাতের শহরে নজরদারিতে আইপিএস অফিসাররা, ভোট মরশুমে কলকাতা পুলিশের কড়াকড়ি

প্রথম দফায় মহিলা ভোট পড়েছে ৯৩ শতাংশ, লক্ষ্মীর ভাণ্ডার এফেক্ট বিশ্বাস তৃণমূলের

বেনজির ঘটনা, হিঙ্গলগঞ্জের ওসির অপসারণের বিরুদ্ধে সরব তৃণমূল ও বিজেপি প্রার্থী

পুলিশ পর্যবেক্ষকদের নিরপেক্ষতা নেই, নির্বাচন কমিশনে কড়া নালিশ ঠুকল তৃণমূল

হিন্দু মহিলাকে রক্ত দিয়ে প্রাণ বাঁচালেন মুসলিম যুবক, সম্প্রীতির নজির বনগাঁয়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ