স্পষ্ট নয় শীতের আগমন, আগামী ৫ দিন কেমন থাকবে রাজ্যের আবহাওয়া!

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে শীত পড়ার আশা নিয়ে তীর্থের কাকের মতো অপেক্ষা করছে বঙ্গবাসী। যদিও নভেম্বর মাস পড়ে গেলেও এখনও পুরোপুরি শীতের দেখা মিলছে না। সকালের দিকে পরিবেশ মনোরম থাকলেও বেলা বাড়লেই শুরু হচ্ছে অস্বস্তি। সারাদিন ভ্যাপসা গরমে কার্যত নাজেহাল হতে হচ্ছে আমজনতাকে। এদিকে আলিপুর আবহাওয়া দফতর(Alipore Weather Update) সাফ জানিয়ে দিয়েছে, আগামী পাঁচ দিন রাজ্যের উত্তর থেকে দক্ষিণে তাপমাত্রার হেরফের হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তাই শীতের প্রভাব কবে থেকে পড়বে তা এখনই স্পষ্ট নয়। চলতি সপ্তাহে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গের(North Bengal Weather) কিছু জেলায় হালকা বৃষ্টি হতে পারে।

আরও পড়ুনঃ পরনে দীর্ঘ লেহেঙ্গা, খোলা চুল উঁচু নিতম্বে লাস্যময়ী শাহরুখ কন্যা সুহানা

এদিন সোমবার কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। আগামী শনিবার পর্যন্ত একই পরিস্থিতি বিরাজ করবে। রৌদ্রজ্জ্বল থাকবে আকাশ। তবে আগামী মঙ্গল এবং বুধবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টি হতে পারে। বুধবার এই দুই জেলার সঙ্গে পূর্ব মেদিনীপুরেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলির দু’-এক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

আরও পড়ুনঃ উবেরের সঙ্গে চুক্তি বায়ু সেনার, উদ্বিগ্ন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা

অন্যদিকে আজ উত্তরের পার্বত্য জেলা দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ উত্তরবঙ্গের বাকি পাঁচ জেলার আবহাওয়া শুষ্ক থাকলেও আগামীকাল মঙ্গলবার ৮টি জেলাতেই কমবেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত উত্তরের জেলাগুলিতে সেইভাবে বৃষ্টি হবে না বলেই জানানো হয়েছে হাওয়া অফিসের পূর্বাভাসে। তবে এও আশ্বাস দেওয়া হয়েছে শীতের আগমনে বিলম্ব হচ্ছে ঠিকই কিন্তু খুব বেশিদিন শীতের জন্য অপেক্ষা করতে হবে না বঙ্গবাসীকে।

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি