চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

তৈরি থাকুন, শনিবার থেকেই জাঁকিয়ে শীত!

নিজস্ব প্রতিনিধি: বেশ কয়েকদিন ধরেই বৃষ্টি, মেঘলা আকাশ, স্যাঁতস্যাঁতে আবহাওয়া থাকলেও ছিল না শীতের আমেজ। কখনও কখনও পাখা চালাতে হয়েছে ডিসেম্বরের শুরুতেও। কবে আসবে শীত? এই প্রশ্নের উত্তর খুঁজছে জেরবার বঙ্গবাসী। তবে এবার সুখবর দিল হওয়া অফিস। অবশেষে উন্নতি হচ্ছে আবহাওয়া, মেঘ কেটে গিয়ে ফিরবে ঝকঝকে আকাশ। আর এর সঙ্গেই আসছে শীতের আমেজ।

কেন্দ্রীয় আবহাওয়া বিভাগের ডেপুটি ডিরেক্টর জেনারেল (পূর্বাঞ্চল) সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, শুক্রবার সকালের পর থেকে আবহাওয়ার উন্নতি শুরু হবে। তবে আজও, আকাশ মেঘলা থাকতে পারে। তাই রাতের তাপমাত্রা সে ভাবে নামবে না। আগামিকাল, শনিবার থেকেই ঝকঝকে আকাশ মিলবে। অবহবিদদের দাবি, মেঘমুক্ত আকাশ থাকলেই শীতের আগমণ হয়। আকাশ মেঘমুক্ত থাকলে সূর্যাস্তের পরে মাটির বিকিরিত তাপ বাধাহীন ভাবে বায়ুমণ্ডলের বাইরে যেতে পারে। তার ফলেই রাতের পারদ নামে। সেইমতো শনিবার রাতেই নামবে তাপমাত্রার পারদ। বঙ্গবাসী পাবেন শীতের আমেজ। অবহবিদদের বক্তব্য, আগামী দুই-তিন দিনের মধ্যেই পারদ নামবে ২-৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন বেসরকারি ওয়েবসাইটের দাবি,আগামী সপ্তাহেই পশ্চিমবঙ্গের তাপমাত্রা অনেক কমবে। পারদ নামবে হু হু করে। এমনকি কলকাতার তাপমাত্রা ১১-১২ ডিগ্রির আশেপাশে চলে আসবে। বৃহস্পতিবারও শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। ফলে অল্প সময়ের মধ্যে তাপমাত্রার পতন হলে ভালোই শীত অনুভূত হবে। তাই পৌষের শুরুতেই ধুন্ধুমার ব্যাটিং করবে শীত, এমনটাই মনে করছেন অবহবিদরা। কিন্তু আম বাঙালির চিন্তায় সিঁদুরে মেঘ! যদি ফের হানা দেয় নিম্নচাপ।

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচনে আগে কলকাতায় গঙ্গার পাড়ে ধরা পড়ল বিপুল পরিমাণ গাঁজা, ধৃত ২

কয়লা পাচার মামলায় আইপ্যাকের ডিরেক্টরকে তলব ইডির

কলকাতায় গরম বেড়ে হবে ৩৭ ডিগ্রি, পশ্চিমাঞ্চলে তাপমাত্রা পৌঁছবে ৪১’র ঘরে

প্রথম দফার ভোটের দিন রাজ্যে থাকবেন মোদি-শাহ, বড় পরিকল্পনা বিজেপির

ভয় পেয়ে বিজেপি এজেন্সির চাপ দিচ্ছে, ভবানীপুরে কমিউনিটি বৈঠকে তোপ মমতার

শীতলকুচির নাম বদলে বিজেপি লিখল ‘শীতলকুচ’, তুলোধনা করল তৃণমূল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ