Microsoft-এর পর এবার Amazon, ১০০ কর্মীকে ধরানো হল ছাঁটাইয়ের নোটিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রযুক্তি সংস্থা Microsoft-এর পথেই হাঁটল ই-কমার্স সংস্থা Amazon। তাদের Devices & Services ইউনিট থেকে প্রায় ১০০ জন কর্মীকে ছাঁটাই করেছে।  এই ইউনিটে Kindle, Echo Speaker, Alexa Voice Assistant, ও Zoox Self-driving Car-এর মতো গুরুত্বপূর্ণ প্রযুক্তি পণ্যের ডেভেলপমেন্ট হয়।

কেন এই ছাঁটাই?

Amazon-এর এক মুখপাত্র জানিয়েছেন, এটি ছিল তাদের “নিয়মিত ব্যবসায়িক পর্যালোচনার” অংশ। তাঁর কথায়, “টিম এবং প্রোগ্রামগুলিকে আরও কার্যকর এবং আমাদের ভবিষ্যতের পণ্যের রোডম্যাপের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে।” যদিও ছাঁটাইয়ের সংখ্যা তুলনামূলকভাবে কম, ঠিক কোন বিভাগের কত জন এই ছাঁটাইয়ের আওতায় পড়েছে তা বিস্তারিতভাবে প্রকাশ করেনি সংস্থা।

ব্যবসায়িক কৌশলের অংশ

এই ছাঁটাই Amazon-এর সাম্প্রতিক কৌশলগত পরিবর্তনেরই অংশ। গত কয়েক বছরে সংস্থাটি ধাপে ধাপে বিভিন্ন ইউনিটে কর্মী ছাঁটাই করছে। ২০২৩ সালে Alexa বিভাগে কিছু চাকরি কমানো হয়েছিল, এছাড়া Wondery Podcast, Stores, এবং Communications ইউনিটেও ছাঁটাই হয়েছে। তবে, সংস্থার লেটস্ট ইনকাম আর্টিকেল-এ বলা হয়েছে যে, ২০২৫ সালের প্রথম তিন মাসে Amazon প্রায় ৪,০০০ নতুন চাকরি দিয়েছে।

নতুন রূপে Alexa

এই ছাঁটাই ঘোষণার তিন মাস আগেই Amazon Alexa পেয়েছে এক বড়সড় আপডেট। এই প্রথমবারের মতো Generative AI প্রযুক্তি সংযুক্ত হয়েছে এতে, যার ফলে Alexa এখন অনেক বেশি স্বাভাবিকভাবে কথোপকথন করতে পারে এবং ব্যবহারকারীদের আরও জটিল কাজেও সহায়তা করতে সক্ষম।

অভ্যন্তরীণ পরিকল্পনা

Amazon-এর CEO অ্যান্ডি জ্যাসি বর্তমানে সংস্থার মধ্যে অতিরিক্ত Bureaucracy দূর করার পরিকল্পনা নিয়ে কাজ করছেন। এর অন্তর্ভুক্ত রয়েছে ম্যানেজারদের সংখ্যা কমানো এবং ব্যবসায়িক কার্যক্রমে দ্রুততা ও দক্ষতা আনা, আর এই ছাঁটাই সেই বৃহত্তর পরিকল্পনারই অংশ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

শেয়ারবাজারে প্রভাব

ছাঁটাইয়ের খবর প্রকাশের পর Amazon-এর শেয়ারের দাম সামান্য কমে দাঁড়ায় $210.25-এ, যা ১% এরও কম । বিনিয়োগকারীদের মতে, এটি খরচ কমানোর একটি কৌশল, যা সময়োপযোগী।

ভারতে Amazon-এর অবস্থা

ভারতে Amazon-এর বড় প্রযুক্তি কেন্দ্র রয়েছে। ২০২১ সালে সংস্থাটি ঘোষণা করেছিল যে, তারা ভারতে 8000 টি শূন্যপদ তৈরি করবে। তবে, এই ছাঁটাই ভারতের কোনও নির্দিষ্ট ইউনিটে প্রভাব ফেলেছে কিনা তা এখনও পরিষ্কার নয়।

ট্রেনের কামরা যেন বাড়ির ডাইনিং রুম! হাঁড়ি ভর্তি ভাত-চিকেন নিয়ে ভাইরাল মহিলা

শর্তসাপেক্ষে শ্রীরামপুরে মিছিলের অনুমতি পেল কালীঘাটপন্থী তৃণমূল

সারাদিনের ক্লান্তিতে রাতের রান্নায় অনীহা? মাত্র ১৫ মিনিটে বানান স্বাস্থ্যকর এই ৫ পদ

হিন্দিকে ‘জাতীয় ভাষা’ বলার পরেই বিতর্কে শিবরাজকুমার! শেষমেশ ক্ষমা চেয়ে কী বললেন অভিনেতা?

লক্ষ্মীবারে এক ধাক্কায় ১,৫০০ টাকা কমল রুপো, গগনচুম্বী সোনা, ঘুম উড়ল গহনাপ্রেমীদের

বসপায় ক্ষমতা নিয়ে তুঙ্গে লড়াই, ভাইপোকে দল থেকে তাড়ালেন মায়াবতী

‘লাইট ডিউটি’র জন্য ঘুষ চাওয়ার অভিযোগ! রাতেই তৃণমূলের শ্রমিক নেতার বাড়িতে সিবিআই হানা

ভোটে জিততে আমেরিকানদের ৫ হাজার ডলারের টোপ ট্রাম্পের, কি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট?

জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদে ইস্তফা হাসিনা কন্যার

ফের নিম্নচাপের চোখরাঙানি! দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা, কোন কোন জেলায় হবে ভারী বৃষ্টি?

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে ভক্তের ঢল, রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

কৌশিকী অমাবস্যায় নিশ্ছিদ্র নিরাপত্তায় তারাপীঠ! নজরদারিতে ৪০০০ পুলিশ ও ২০০ দমকলকর্মী

আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের আগে ভারতীয় শিবিরে বড় ধাক্কা, ছিটকে গেলেন তারকা বোলার

Apple-এর বড় চমক! প্রথম Foldable iPhone Duo লঞ্চ, দাম জানেন?