১৬ বছরের কম বয়সীদের সমাজমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করছে অস্ট্রেলিয়া, আসছে কড়া আইন

এবার এমনটা ভেবেই অস্ট্রেলিয়া সরকার দারুণ একটি পদক্ষেপ নিতে চলেছে। ১৬ বছরের কম বয়সী বাচ্চাদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করতে চলেছে অস্ট্রেলিয়া সরকার। আসছে নতুন আইন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বর্তমানে বাচ্চা থেকে বুড়ো সকলের হাতেই রয়েছে মোবাইল ফোন। যোগাযোগ ব্যবস্থার অন্যতম উপায় এখন চলভাষ। তবে মোবাইল ফোনের ব্যবহার এখন শুধু যোগাযোগ মাধ্যমেই আটকে নেই। পাল্লা দিয়ে বাড়ছে ডিজিটালি দাপট। সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে মানুষ যেমন প্রতি মুহূর্তে এন্টারটেইন হচ্ছেন, তেমনি সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহারে বাচ্চা দের ক্ষতি হচ্ছে। কারণ সোশ্যাল মিডিয়ার ব্যবহারে যেমন অনেক জ্ঞান অর্জন হচ্ছে, তেমনি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অশ্লীল ভিডিও দেখেও উচ্ছন্নে যাচ্ছে বাচ্চারা। পড়াশোনা একেবারে গোল্লায় যাচ্ছে তাঁদের। এবার এমনটা ভেবেই অস্ট্রেলিয়া সরকার দারুণ একটি পদক্ষেপ নিতে চলেছে।

১৬ বছরের কম বয়সী বাচ্চাদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করতে চলেছে অস্ট্রেলিয়া সরকার। আসছে নতুন আইন। গতকাল বৃহস্পতিবার একটি সাংবাদিক সম্মেলনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ বলেছেন, ‘আগামিদিনে সরকার ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার জন্য আইন প্রণয়ন করবে। সোশ্যাল মিডিয়া আমাদের শিশুদের ক্ষতি করছে এবং এখন সময় এসেছে এটা বন্ধ করার।’ পাশাপাশি এই নিষেধাজ্ঞার মধ্যে কোন প্ল্যাটফর্মগুলি অন্তর্ভুক্ত করা হবে, তাও জানিয়েছেন তিনি। আইনটি প্রণয়নের জন্য চলতি বছর সংসদে একটি আবেদন করা হবে এবং আইনপাসের ১২ মাস পর এটি কার্যকর করা হবে। 

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আরও বলেছেন, এই আইনের লাঘু হওয়ার পর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে দায়িত্ব নিতে হবে যে, তাঁদের App-এ এমন কিছু টার্ম এন্ড কনডিশন দেওয়া হয়, যাতে ১৬ বছরের কম বয়সীরা এটি ব্যবহার করতে না পারে! এক্ষেত্রে অস্ট্রেলিয়ার কমিউনিকেশন মিনিস্টার মিশেল রোল্যান্ড জানিয়েছেন, এই আইন প্রবর্তনের পর মেটার ইনস্টাগ্রাম এবং ফেসবুকের পাশাপাশি বাইটড্যান্সের টিকটক এবং ইলন মাস্কের এক্স প্ল্যাটফর্ম, কোনটাই ব্যবহার করতে পারবে না ১৬ বছরের নাবালক নাবালিকারা। পাশাপাশি ইউটিউবও সম্ভবত এতে অন্তর্ভুক্ত থাকবে বলে তিনি জানিয়েছেন। তবে এখন পর্যন্ত চারটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ বিষয়ে কোনও মন্তব্য পাওয়া যায়নি। সোশ্যাল মিডিয়ার নেতিবাচক প্রভাব থেকে শিশুদের রক্ষার জন্য বিশ্বের অনেক দেশেই অনেক আইন ও নিয়ম রয়েছে। গত বছর, ফ্রান্স সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ১৫ বছরের কম বয়সী শিশুদের নিষিদ্ধ করার প্রস্তাব করেছিল। ইউএস দীর্ঘকাল ধরে ১৩ বছরের কম বয়সী শিশুদের ডেটা অ্যাক্সেসের জন্য পিতামাতার সম্মতি গ্রহণ করতে বলেছে, অনেক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এই বয়সের কম বয়সী শিশুদের অ্যাক্সেস নিষিদ্ধ করেছে৷

 

রেললাইন পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায় প্রয়াত, শোকের ছায়া বিনোদনজগতে

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত