কলকাতায় এক ধাক্কায় অনেক সস্তা সোনা, জলদি কিনে ফেলুন……

বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, কালবিলম্ব না করে আজকেই সোনা ও রুপোর গয়না কিনে নেওয়া উচিত।

Share:

নিজস্ব প্রতিনিধি: অক্ষয় তৃতীয়ার আগের দিনেই সুখবর। সপ্তাহ শুরুর দিন অর্থা‍ৎ সোমবার কলকাতায় এক ধাক্কায় অনেকটাই কমল সোনা ও রুপোর দাম। ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে কমেছে এক হাজার ১৯০ টাকা আর ২৪ ক্যারেট সোনার দাম কমেছে এক হাজার ২৮০ টাকা। প্রতি কেজি রুপোর দাম কমেছে ৮০০ টাকা।

আগামিকাল অক্ষয় তৃতীয়া। হিন্দুদের কাছে বিশেষ উ‍ৎসব। পাশাপাশি মুসলিমদের সবচেয়ে বড় উ‍ৎসব ঈদ-উল-ফিতরও রয়েছে। আর প্রিয় উ‍ৎসবে প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য অনেকেই সোনা ও রুপোর গয়না কেনার দিকে ঝোঁকেন। উ‍ৎসবের আগের দিন এক ধাক্কায় সোনা ও রুপোর দাম অনেকটা কম হওয়ায় অনেকটাই স্বস্তি পেয়েছেন সাধারণ মানুষ। অক্ষয় তৃতীয়া ও ঈদ উপলক্ষে বিভিন্ন গয়না প্রস্তুতকারী সংস্থার পক্ষ বিশেষ ছাড়ও ঘোষণা করা হয়েছে। বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, কালবিলম্ব না করে আজকেই সোনা ও রুপোর গয়না কিনে নেওয়া উচিত।

সোমবার কলকাতায় ২২ ক্যারেট সোনার দাম কমেছে প্রতি ১০ গ্রামে এক হাজার ১৯০ টাকা। ফলে প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ৪৭ হাজার ২০০ টাকা। এক মাসেরও বেশি সময় বাদে ২২ ক্যারেট সোনার দাম ৪৮ হাজারের গণ্ডির নিচে নামল। অন্যদিকে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে কমেছে এক হাজার ২৮০ টাকা। ফলে ২৪ ক্যারেটের প্রতি ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ৫১ হাজার ৫১০ টাকা।

পাশাপাশি রুপোর দামও নিম্নমুখী। প্রতি কেজি রুপোতে দাম কমেছে ৮০০ টাকা। যার ফলে এদিন কলকাতার বাজারে প্রতি কেজি রুপোর দাম দাঁড়িয়েছে ৬২ হাজার ৭০০ টাকা।  

নির্জলা একাদশী ২৪ না ২৫ জুন? জেনে নিন শুভ সময় ও উপবাস ভাঙার সময়

জলের মতো টাকা খরচ হচ্ছে? সিঁড়ির নিচ থেকে এই জিনিস সরিয়ে দিন

আজকের রাশিফল: আঘাত পাওয়ার সম্ভাবনা বৃষ রাশির জাতকদের, কর্মক্ষেত্রে উন্নতি কাদের?

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ