আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

এবার কিশোর কুমারের বায়োপিক, কে হবেন পর্দার ‘মেলোডি কিং’?

নিজস্ব প্রতিনিধিঃ তিনি ক্ষণজন্মা, আজ তাঁর জন্মদিন, তিনি আর কেউ নন তিনি হলেন কিশোর কুমার। ভারতীয় সঙ্গীতের সুরের আকাশে তিনি আজও বিরাজমান। বিরাজমান তাঁর সৃষ্টির মাধ্যমে। আজ বৃহস্পতিবার তাঁর ৯৩তম জন্মদিন। নিজের সৃষ্টির মাধ্যমে আজও গানপ্রিয় মানুষের মনে কিশোর কুমারের আর কোনো বিকল্প নেই। বিকল্প খুঁজে  পাওয়াও যায়নি আর যাবেও না। 

শাস্ত্রীয় সঙ্গীতের তালিম না নিয়েও তিনি যেভাবে নিজেকে মেলে ধরেছিলেন এদেশের সুরের আকাশে তা সত্যিই বর্ণনার ঊর্ধ্বে। প্রেম হোক কিংবা বিরহ অথবা বোহেমিয়ান জীবন সবকিছুর জন্যই প্রেক্ষাপটের সঙ্গে তাল মিলিয়ে আপনি খুঁজে পাবেন তাঁর কন্ঠে সমস্ত গান। তবে শুধুই যে গান গাইতেই তিনি পারদর্শী ছিলেন এমনটা নয়। অভিনয় দিয়েও কিন্তু অবাক করে দিয়েছিলেন তিনি দর্শকদের। তাই মেলোডি কিং কিশোর কুমার আজও আমাদের কাছে আইডল।  

তবে শুধুই তাঁর পেশাদার জীবন নিয়েই নয় বরং তাঁর ব্যাক্তিগত জীবন নিয়েও কিন্তু যথেষ্ট আগ্রহ রয়েছে তাঁর ফ্যানেদের। আর হবে নাই বা কেন তাঁর গানের মতই যে বৈচিত্রময় তাঁর জীবনের নানা অধ্যায়। চারবার বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়েছিলেন মেলোডি কিং। মধুবালা, রুমা গুহ ঠাকুরতা, যোগিতা বালি, লীনা চন্দ্রভারকর- ৪ জন স্ত্রী, ৪ বার বিয়ে তাই বারবার কিশোর কুমারের জীবনের সেই বিষয়টি চর্চায় উঠে এসেছে। এবার বোধহয় দর্শক-শ্রোতার তাঁর জীবন নিয়ে সেই কৌতূহলের খানিক অবসান ঘটতে চলেছে। কী কারণে সেই কৌতূহলের অবসান ঘটবে? তাহলে বলে রাখা ভালো এবার  কিশোর কুমারের জীবনের নানা অজানা কাহিনী নিয়ে নির্মিত হতে চলেছে তাঁর বায়োপিক। 

কে বা কারা থাকবেন সেই বায়োপিকে? যদিও সেই ব্যাপারে কোনো সুনিশ্চিত খবর মেলেনি। মেলোডি কিং এর এই বায়োপিক নির্মাণের খবর ইতিমধ্যেই দিয়েছেন তাঁর পুত্র অমিত কুমার। কিন্তু এর থেকে বেশি কোনো তথ্যই তিনি ভাগ করেননি। যদিও এর আগে অনুরাগ বসু ও সুজিত সরকারের পরিচালনায় এই বায়োপিক হবে বলে জানা গিয়েছিল। কানাঘুষো শোনা গিয়েছিল রণবীর কাপুর নাকি হবেন কিশোর কুমার কিন্তু এখন সেই সম্বন্ধে আর সেরকম কোনো তথ্য নেই। তবে বায়োপিক নিয়ে কোনো বিষয় খোলসা না করলেও অমিত কুমার খানিক হিন্ট দিয়েছেন। বলেছেন লেজেন্ডকে তাঁর পরিবারের থেকে বেশি কে চেনেন? তাই পারিবারিক উদ্যোগেই নাকি তৈরি হবে এই বায়োপিক। 

Published by:

Share Link:

More Releted News:

‘কান্তারা’ বিতর্কে বড় স্বস্তি, রণবীরের বিরুদ্ধে FIR খারিজ কর্নাটক হাইকোর্টের

​’লরেন্স অফ পঞ্জাব’-এর মুক্তি স্থগিত, সিধু মুসেওয়ালার বাবাকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

​’পুলিশের কাজ ছাড়ছি, দাউদ ইব্রাহিমে যোগ দিচ্ছি, রাঘবের দলবদলে প্রকাশ রাজের মিম-খোঁচা

‘নগ্ন’ ছবি চেয়ে অক্ষয়ের ১৩ বছরের মেয়েকে হয়রানি, গ্রেফতার অভিযুক্ত

বক্স অফিসে আয়ের নিরিখে সলমনকে পিছনে ফেললেন অক্ষয় কুমার

ভোটপ্রচারে সোহমকে হরলিক্স খাওয়ার অনুরোধ মহিলার, কী উত্তর দিলেন তৃণমূল প্রার্থী?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ